স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদে বিরোধীদলের পক্ষ থেকে আনা সংস্কার প্রস্তাব উপেক্ষা এবং দেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার (৪ তারিখ) বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জোটের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) গুলশানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের বাসভবনে ১১ দলের এক জরুরি বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার এবং জনদুর্ভোগ নিয়ে আলোচনা হয়। এসময় ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন সাংবাদিকদের বলেন, ‘সরকারের সঙ্গে দাবি-দাওয়া নিয়ে দেনদরবার এবং তা বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের এই ঐক্য। বর্তমান জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসক বসিয়ে ক্ষমতা কুক্ষিগত করার যে অপচেষ্টা সরকার করছে, তা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘দেশের ৭০ ভাগ মানুষের রায়ের ভিত্তিতে যে গণভোট হয়েছে, সেই সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আমরা মুলতবি প্রস্তাব এনেছিলাম। কিন্তু সরকার প্রথমে তা গ্রহণ করতে চায়নি। তারা সংস্কারের বদলে রুটিন কাজ হিসেবে সংবিধান সংশোধনী করতে চায়, যা জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী। আমরা ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন ও অধিবেশন ডাকার দাবি জানাচ্ছি।’
সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘সংসদ পরিচালনায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশে জ্বালানি তেলের তীব্র সংকট থাকলেও সরকার সংসদে মিথ্যা তথ্য দিচ্ছে। তেলের অভাবে স্কুল অনলাইন করা হয়েছে, যা শিক্ষার্থীদের মেধাশূন্য করার একটি পাঁয়তারা। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে; প্রতিদিন খুন, ধর্ষণ ও চাঁদাবাজি হচ্ছে। জনগণের সার্বভৌম অধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’
আগামী শনিবারের বিক্ষোভ কর্মসূচি ছাড়াও জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ এপ্রিল পরবর্তী আন্দোলনের রূপরেখা ও ভবিষ্যৎ কর্মসূচি চূড়ান্ত করতে শীর্ষ পর্যায়ের আরও একটি বৈঠক হবে। এরপর দেশব্যাপী গণসংযোগ, লিফলেট বিতরণ ও সেমিনার-সিম্পোজিয়ামের মাধ্যমে জনমত গঠন করা হবে।

অবিচার ও নিপীড়নের প্রতিবাদে আজও বাঙালিকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনেই রাজপথের মানুষের শক্তি ও প্রেরণার উৎস ছিল নজরুলের কবিতা ও গান।
২০ ঘণ্টা আগে
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও ইশতেহারের সুফল পেতে সরকারকে কিছুটা সময় দিতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বজায় রাখার বিকল্প নেই। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
২১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর ঘণ্টা না পেরোতেই স্বরাষ্ট্রমন্ত্রীর এক মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বিরোধীদলীয় এমপিরা। তিনি ক্ষমা না চাইলে সংসদে বসবেন না বলে হুঁশিয়ারিও দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
১ দিন আগে
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা ও সা
২৬ আগস্ট ২০২৬