স্ট্রিম প্রতিবেদক

ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবনে আমন্ত্রিত নেতাদের জন্য রাখা উন্মুক্ত প্রাঙ্গণে নির্দিষ্ট স্থানে আসেন তিনি।
এরপর প্রতিটি টেবিল ঘুরে ঘুরে নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকারপ্রধান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় শুরু হয়।
ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে শরিক ৪১টি দলের নেতাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট, ইসলামী ঐক্যজোটসহ ইসলামী দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আন্দোলনের সময়ে গঠিত লিয়াজোঁ কমিটির সদস্যরা উপস্থিত আছেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে সরকার গঠনের পর এটি আন্দোলনে শরিক দলের নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠান প্রধানমন্ত্রীর। সন্ধ্যায় যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোর নেতাদের একে একে যমুনায় প্রবেশ করেন।
বৈঠকে অংশ নিতে যাওয়া নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বিনিময়ের জন্য বৈঠকের আয়োজন করা হয়েছে। তবে নেতারা মনে করছেন, নির্বাচনের পর পরিবর্তিত পরিস্থিতিতে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে বিএনপির বর্তমান সম্পর্ক নিয়েও আলোচনা হতে পারে।
যমুনায় যাওয়া নেতাদের মধ্যে আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী জনশক্তি পার্টির নেতা শেখ রফিকুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এবং দলটির নেতা ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক প্রমুখ।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘দাওয়াতপত্রে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ উল্লেখ রয়েছে। টুকটাক আলোচনা হয়তো হবে। প্রতিটি দল থেকে পাঁচজন করে আমন্ত্রণ জানানোয় অনেক লোক হবে। ফলে এই ধরনের বড় বৈঠকে সিরিয়াস রাজনৈতিক আলাপের সুযোগ খুব একটা থাকে না। তারপরও আমার ধারণা, কিছু আলাপ-আলোচনা হবে।’

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে আগামীকাল ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধীদলের প্রার্থী দেওয়ার বিষয়টি বৈঠকে চূড়ান্ত করা হবে।
১ ঘণ্টা আগে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত সরকারের অনুমতি ছাড়া কীভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন সম্ভব, তার স্পষ্ট ব্যাখ্যা দরকার।
৬ ঘণ্টা আগে
ব্যাগটি খুলে ভেতর এক টুকরো কাফনের কাপড়, একটি তাজা গুলি, আতর, গোলাপ জল, গোসলের সাবান ও হাতে লেখা চিঠি পান। চিঠিটিতে লেখা, প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের?
৭ ঘণ্টা আগে
দেশীয় জ্বালানি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত, আমদানিনির্ভরতা কমানো, ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল বন্ধ এবং বিদ্যুৎ-জ্বালানি খাতের সব বড় চুক্তির জাতীয় অডিটের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
৮ ঘণ্টা আগে