স্ট্রিম প্রতিবেদক

শিক্ষার্থীদের দাবি যৌক্তিক এবং আন্দোলন উপেক্ষা করার সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেনারেল সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা। আজ মঙ্গলবার শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে স্ট্রিমকে তিনি এই কথা বলেন।
সিবগাতুল্লাহ সিবগা আরও বলেন, ‘আমরা বন্যার শুরু থেকে শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে ক্যাবিনেটের পুনর্বিবেচনা করার দাবি জানাচ্ছি। আমরা বলেছি যে এইচএসসি শিক্ষার্থীদের মধ্যে যেহেতু অনেকেই পরীক্ষা দিতে পারে নাই, সেহেতু পুনর্বিবেচনা করতে হবে। আমরা চাই এইচএসসি শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে সেগুলো মেনে নেওয়া হোক।’
শিক্ষামন্ত্রীর পদত্যাগের যে দাবি শিক্ষার্থীরা তুলেছেন সে দাবির সঙ্গে তারা একমত কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের দাবির মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ আমাদের চোখে পড়েনি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে শিক্ষার্থীদের যে দাবি সেটা বাস্তবায়ন হোক। মানে তাদের যে পরীক্ষা বাতিল হয়েছে এটা পুনর্বিবেচনা করা এবং পরীক্ষার ডেট পুর্ননির্ধারণ করা। এটার সঙ্গে আমরা একাত্মতা পোষণ করছি। আর শিক্ষার্থীদের সম্পর্কে শিক্ষামন্ত্রীর যে বক্তব্য, তা ঠিক হয় নাই। এই বক্তব্য এই পর্যায় থেকে দেওয়া ঠিক হয়নি। শিক্ষার্থীরা মন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ হয়েছে।’
আন্দোলনে নিষিদ্ধ সংগঠন জড়িত থাকার অভিযোগ জানিয়ে সিবগাতুল্লাহ সিবগা বলেন, ‘আমাদের কাছে ইনফরমেশন আসছে যে এই আন্দোলনে কিছু কিছু জায়গায় কোন কোনো নিষিদ্ধ সংগঠন জড়িত থাকতে পারে। কিন্তু শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবিতে আন্দোলন করতেছে। যৌক্তিক দাবিকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই।’

পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা পরিষদ-সংলগ্ন বাউফল-লেবুখালী আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুমকির ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী এবং পুলিশের সামনে যুবদলের পাঁচ শতাধিক নেতাকর্মী ল
৩ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে
অবিচার ও নিপীড়নের প্রতিবাদে আজও বাঙালিকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনেই রাজপথের মানুষের শক্তি ও প্রেরণার উৎস ছিল নজরুলের কবিতা ও গান।
২৭ আগস্ট ২০২৬
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও ইশতেহারের সুফল পেতে সরকারকে কিছুটা সময় দিতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বজায় রাখার বিকল্প নেই। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
২৭ আগস্ট ২০২৬