জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

ইসি-বিএনপি বৈঠক

ভোটারদের টাকা ও ‘বিশেষ কাপড়’ দেওয়ার অভিযোগ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ৫০
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেনবিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

নির্বাচনের আগে ভোটারদের টাকা ও নারীদের বিশেষ কাপড় দিয়ে প্রভাবিত করার অভিযোগ করেছে বিএনপি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে এসব বিষয়ে প্রতিকার চাওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘নির্বাচনের আগে ভোটারদের টাকা দেওয়াসহ নানা ঘটনা ঘটছে। মিডিয়ায় দেখছি লাখ লাখ নারীর জন্য বিশেষ কাপড় তৈরি হচ্ছে। এমনকি ব্যালট পেপার ও সিলসহ জালিয়াত চক্র ধরাও পড়ছে।‘

নজরুল ইসলাম খান আরও বলেন, ‘বিএনপি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। আমাদের প্রার্থী ও এজেন্টদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই ভোট বাধাগ্রস্ত না হয়। টকশোতে যাদের কথায় আমরা আপ্লুত হই, তেমন মানুষও ভোটারদের টাকা দিচ্ছেন বলে অভিযোগ পেয়েছি। কমিশনকে বলেছি, যারা অন্যায় ও বেআইনি কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে।‘

প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করে নজরুল ইসলাম বলেন, ‘কিছু লোক নিজেদের অনেক ক্ষমতামান মনে করছেন। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো বিশেষ দলের পক্ষ নেওয়ার গুজব ছড়ানো হচ্ছে। কমিশনকে খেয়াল রাখতে হবে যাতে কোনো কর্মকর্তার কর্মকাণ্ড পক্ষপাতমূলক না হয়। এমন কিছু নজরে আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।‘

নির্বাচনী পরিবেশ সম্পর্কে এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা বলেন, ‘এখনও নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আমরা সবাই মিলে একটি সুন্দর ভোট চাই। আশা করছি, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের দল বিপুল ভোটে জয়ী হবে।‘

ব্যালট বক্সের নিরাপত্তা প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, ‘দুর্গম এলাকার কারণে আগের রাতে ব্যালট পাঠানো হচ্ছে। তবে ব্যালট বক্সে একাধিক লকের ব্যবস্থা রয়েছে। যখন এসব বক্স খোলা হবে, তখন অবশ্যই প্রার্থীর এজেন্টদের সামনেই খোলা হবে।‘

Ad 300x250

সম্পর্কিত