স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা হতে হবে শুধুই তার ফাঁসির দণ্ড কার্যকরের জন্য। এজন্য সরকারকে যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় যেতে হবে।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে প্রকাশিত এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ‘আজকে একটি ইন্টারভিউ আমরা দেখেছি, যেখানে বলা হয়েছে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন। দেশ ইতোমধ্যে ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এখন আমরা চাই, তিনি দেশে ফিরবেন শুধু ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে সেই রায় কার্যকর করা।’
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন কিনা কিংবা কী প্রক্রিয়ায় তাকে আনা হবে—এসব নির্ধারণ করবে বাংলাদেশ সরকার। এ বিষয়ে সরকারের দিল্লির সঙ্গে আলোচনা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘সরকারই ঠিক করবে তাকে কখন আনবে, কীভাবে আনবে এবং কীভাবে বিচারের রায় কার্যকর করবে। সব প্রস্তুতি নিয়েই তাকে আনতে হবে।’
শেখ হাসিনা নিজেই দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে ওই সাক্ষাৎকারে বলেছেন। এ নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনার সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। দিল্লি থেকে যতটুকু অনুমতি দেওয়া হয়, সে অনুযায়ী তিনি কথা বলেন। ফলে তিনি আসবেন কিনা, বিচার হবে কিনা—এসব মূলত দিল্লি ও ঢাকার কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে।’
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার কোনো চেষ্টা হলে এবং সরকার যদি সেটিকে প্রশ্রয় দেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে সরকারই।’
দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার বিষয়ে সরকারের উদ্যোগ সঠিক বলেও জানান এনসিপির আহ্বায়ক।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী ও উদ্যোক্তারা। তারা ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়ন, অর্থায়ন ও ব্যবসা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।

সাংবাদিকদের সত্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২ ঘণ্টা আগে
মিডিয়া সেল থেকে তানিম সুফিয়ানীকে সরিয়ে দিয়েছে বিএনপি। রোববার (২৩ আগস্ট) রাতে মিডিয়া সেলের ফেবুক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট তৈরির মাধ্যমে প্রবাসীদের স্বার্থ ক্ষুণ্ণ করার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
২৩ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
২৩ আগস্ট ২০২৬