হাতকড়া নিয়ে পালানো সেই আ.লীগ নেতা গ্রেপ্তার
স্ট্রিম সংবাদদাতাকিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাতকড়া নিয়ে পালানো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেনু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় ৮ ঘণ্টা পর সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রেনু মিয়া উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকার ইল্লাত মিয়ার ছেলে। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন জানান, সোমবার দুপুরে নিজবাড়ি থেকে রেনু মিয়াকে গ্রেপ্তার করে হাতকড়া পড়ানোর কিছুক্ষণ পর তিনি পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চব্বিশের গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় একটিসহ কয়েকটি মামলার আসামি রেনু মিয়া।

-7c29dd-256x144.webp)

-95485a.jpg)




