ঢাকায় জামায়াতের মেয়রপ্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

মোহাম্মদ সেলিম উদ্দিন এবং আবু সাদিক কায়েম। সংগৃহীত ছবি
মোহাম্মদ সেলিম উদ্দিন এবং আবু সাদিক কায়েম। সংগৃহীত ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঢাকার দুই সিটি করপোরেশনে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং আবু সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে দলটি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

গোলাম পরওয়ার বলেন, ‘জাতীয় নির্বাচনে জোট থাকলেও স্থানীয় নির্বাচনে সব দল আলাদা লড়বে। সে লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ডাকসু ভিপি আবু সাদিক কায়েমকে প্রার্থী ঠিক করা হয়েছে।’

এ সময় ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, যারা ভূখণ্ডের ইতিহাস জানে না, তারা এ ধরনের আচরণ করে।

ডিএনসিসির প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির। তিনি দলটির সাবেক ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

অন্যদিকে ডিএসসিসির প্রার্থী আবু সাদিক কায়েম ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি)। তিনি ছাত্রশিবিরের ঢাবি শাখার সাবেক সভাপতি ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত