স্ট্রিম প্রতিবেদক

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটি।
শুক্রবার (২২ মে) বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন এনসিপির নেতাকর্মীরা।
বিকেল ৫টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শুরু করে এনসিপি। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচনের আগে বলেছিলেন তার একটা প্ল্যান আছে। এখন দেখা যাচ্ছে, তার প্ল্যান হলো ছাত্র সংগঠনের গুন্ডাদের হাতে অস্ত্র তুলে দেওয়া। বিএনপির কোনো সমালোচনা করা যাবে না—এমন ফ্যাসিবাদী কায়দায় আজকে আমাদের নেতাদের ওপর হামলা করা হচ্ছে। অথচ নাগরিক হিসেবে যে কোনো বিষয়ে প্রশ্ন করার অধিকার সবার আছে।’
তিনি আরও বলেন, ‘আগে আওয়ামী লীগ সরকার ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার করত, এখন আপনারাও একই পথে হাঁটছেন। এভাবে দমন-পীড়ন না করে বরং ঘোষণা দিয়ে দেশে স্বৈরশাসন কায়েম করুন।’
এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে বিবৃতি দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ঝিনাইদহে অতর্কিত হামলা চালানোর ঘটনা প্রমাণ করে যে, দেশে রাজনৈতিক সহিংসতা ও ভিন্নমত দমনের পুরনো সংস্কৃতি নতুন রূপে ফিরে আসছে। হামলাকারীদের পরিচয় শনাক্ত করে দ্রুত তদন্তের আওতায় আনার দাবিও জানান।
এবি পার্টির পক্ষ থেকে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একইসঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ২টার দিকে শহরের পুরাতন পৌর কালেক্টরেট মসজিদের সামনে এই হামলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তাঁর সঙ্গে কথা বলতে আসেন। কথা বলার একপর্যায়ে সাহেদের পেছন থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। পরে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়।
এ সময় কয়েকজন এনসিপির নেতাকর্মীর ওপর হামলা করে। তাদের হাতে লোহার রড, লাঠিসোটা ও হকিস্টিক ছিল। এ ঘটনায় আতঙ্কে মুসল্লিরা দিগ্বিদিক দৌড়াদৌড়ি করতে থাকেন। হামলায় পুলিশসহ এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী থানায় এসেছেন। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেননি।

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে। তাদের মাইনসেটটাই সেভাবে তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এখন সেই জায়গা বিএনপি দখল করেছে।
১৮ ঘণ্টা আগে
দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২৫ জুলাই ২০২৬