স্ট্রিম প্রতিবেদক

নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প শক্তি গড়ে তোলার লক্ষ্যে আবারও উদ্যোগী হওয়ার কথা জানিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই পোস্ট করেন তিনি।
হতাশা ও আস্থাহীনতা কাটিয়ে নতুন করে সবকিছু শুরু করার প্রত্যয় নিয়ে আরেকবার চেষ্টা করে দেখার প্রত্যয় জানিয়েছেন তার লেখায়।
পোস্টে মাহফুজ আলম উল্লেখ করেন, নতুনভাবে কিছু করার ভাবনায় গত দুই সপ্তাহে তিনি কয়েকশ ছাত্র ও নাগরিকের সঙ্গে কথা বলেছেন। যারা একসময় নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আশাবাদী ছিলেন, তাদের মধ্যে এখন এক ধরণের হতাশা ও আস্থাহীনতা কাজ করছে। তবে দীর্ঘ আলোচনার পর তারা সবাই মিলে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, তারা হাল না ছেড়ে আবারও চেষ্টা করে দেখতে চান।
ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট করেছেন, তারা এমন মানুষদের খুঁজছেন যারা বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার ও ন্যায়বিচারে বিশ্বাসী। বিশেষ করে যারা প্রচলিত দ্বি-দলীয় রাজনৈতিক কাঠামোর প্রতি অনাগ্রহী এবং ‘পলিসি-বেইজড’ রাজনীতি প্রত্যাশা করেন, তাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
তিনি উল্লেখ করেন, আমাদের নতুন রক্তের মানুষ প্রয়োজন। আমাদের উচ্চ আদর্শ এবং দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিসম্পন্ন নতুন মানুষ প্রয়োজন।
গত দেড় বছরের কর্মকাণ্ডের পর্যালোচনা করতে গিয়ে মাহফুজ আলম আত্মসমালোচনার করে লেখেন, 'আমরা আপনাদের ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি যেমন শুনতে চাই, তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সঙ্কট ও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই।' বিগত সময়ের ভুল-ত্রুটি শুধরে কীভাবে নতুন করে শুরু করা যায়, সেই সম্ভাবনা নিয়ে আলোচনা করাই তাদের উদ্দেশ্য।
নতুন বন্দোবস্ত তৈরির জন্য যোগাযোগের মাধ্যম হিসেবে আগ্রহী ও সমমনা ব্যক্তিদের মতামত বা প্রশ্ন জানানোর জন্য একটি ই-মেইল ঠিকানা ([email protected]) শেয়ার করেছেন তিনি।
পোস্টের শেষে তিনি ‘জাস্টিস ফর শহীদ ওসমান হাদী’ হ্যাশট্যাগ ব্যবহার করে বিচার নিশ্চিত করার দাবিও পুনর্ব্যক্ত করেন।
অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা পদত্যাগ করার পর কোনো দলে অংশ নেননি এবং সংসদ নির্বাচন না করারও ঘোষণা দেন মাহফুজ তিনি।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল গোছাচ্ছে বিএনপি। দলীয় প্রতীকবিহীন নির্বাচনে দলটি একক প্রার্থী নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে স্থানীয় নেতাদের দলের পদ অথবা জনপ্রতিনিধি– দুটির যেকোনো একটি বেছে নিতে বলা হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে। তাদের মাইনসেটটাই সেভাবে তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এখন সেই জায়গা বিএনপি দখল করেছে।
১৯ ঘণ্টা আগে
দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২৫ জুলাই ২০২৬