স্ট্রিম প্রতিবেদক

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।
শনিবার (২৩ মে) দুপুরে দলের দপ্তর শাখা থেকে পাঠানো জরুরি সাংগঠনিক নির্দেশনায় এই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। আজ বিকেল ৪টায় এই বিক্ষোভ হবে।
দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সইয়ে ওই নির্দেশনায় বলা হয়, বিএনপির চলমান ‘সন্ত্রাস, নৈরাজ্য’ এবং দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সংঘটিত ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আজ বিকেল ৪টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপি বিক্ষোভ মিছিল আয়োজন করবে। একসঙ্গে দেশের সব জেলা কমিটিকে নিজ এলাকায় নির্ধারিত সময়ে বিক্ষোভ কর্মসূচি পালনে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।
এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতাকর্মীর ওপর হামলা হয়। এনসিপির দাবি, বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল গোছাচ্ছে বিএনপি। দলীয় প্রতীকবিহীন নির্বাচনে দলটি একক প্রার্থী নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে স্থানীয় নেতাদের দলের পদ অথবা জনপ্রতিনিধি– দুটির যেকোনো একটি বেছে নিতে বলা হয়েছে।
৬ ঘণ্টা আগে
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে। তাদের মাইনসেটটাই সেভাবে তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে
সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এখন সেই জায়গা বিএনপি দখল করেছে।
২৬ জুলাই ২০২৬
দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২৫ জুলাই ২০২৬