স্ট্রিম প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন তাঁর ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। মাকে দেখে এবং তাঁর চিকিৎসার খোঁজ-খবর নিয়ে রাত ১২টা ৮ মিনিটে এভারকেয়ার থেকে বেরিয়ে যান তারেক রহমান। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও একটি ভিডিও পোস্ট করে এ তথ্য জানানো হয়েছে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও গণমাধ্যমকে তথ্যটি জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এর আগে রাত ৮টা ২৩ মিনিটে হাসপাতালে আসেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। এর ১০ মিনিট পর হাসপাতালে আসেন তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানু। এ ছাড়া এদিন হাসপাতালে এসেছেন খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলামও।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ন গঠিত মেডিক্যাল বোর্ড তার চিকিৎসা দিচ্ছে।
খালেদা জিয়া ‘সংকটময় মুহূর্ত’ পার করছেন বলে সবশেষ ব্রিফিংয়ে জানিয়েছে বিএনপি।
১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার পর মাকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবারও (২৭ ডিসেম্বর) দিনভর নানা কর্মসূচি শেষে মাকে দেখতে যান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল গোছাচ্ছে বিএনপি। দলীয় প্রতীকবিহীন নির্বাচনে দলটি একক প্রার্থী নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে স্থানীয় নেতাদের দলের পদ অথবা জনপ্রতিনিধি– দুটির যেকোনো একটি বেছে নিতে বলা হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে। তাদের মাইনসেটটাই সেভাবে তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এখন সেই জায়গা বিএনপি দখল করেছে।
১৯ ঘণ্টা আগে
দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২৫ জুলাই ২০২৬