স্ট্রিম প্রতিবেদক

ক্ষমতাসীন বিএনপির ডেপুটি স্পিকার পদের প্রস্তাব নাকচ করেছে জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, এভাবে ডেপুটি স্পিকারের পদ নিতে তারা আগ্রহী নন। সংসদে ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় সংসদীয় দলের সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন গোলাম পরওয়ার। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
গোলাম পরওয়ার বলেন, ‘আমরা এই মুহূর্তে এভাবে ডেপুটি স্পিকার নিতে চাইনি। এটি জুলাই সনদের সঙ্গে জড়িত। সংসদ অধিবেশন শুরু হলে আমাদের এমপিরা জুলাই সনদ সম্পর্কে কথা বলবেন। এছাড়া সংস্কার ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হবে। এরপর আমাদের সংসদীয় দল ও বিরোধীদলীয় নেতা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রস্তাবটি আমাদের কাছে প্রাসঙ্গিক নয়। আগে জুলাই সনদের অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি হওয়া জরুরি।
এর আগে গত ২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, রাজনৈতিক সমঝোতার দলিল ‘জুলাই সনদ’-এর প্রতি সম্মান দেখিয়ে বিএনপি প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকার পদ দিতে আগ্রহী। তিনি আশা প্রকাশ করেছিলেন, স্পিকার নির্বাচনের দিনই যেন ডেপুটি স্পিকার নির্বাচিত করা যায়।
বৈঠকে ১১-দলীয় জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। অধিবেশনের কর্মপন্থা ঠিক করতে এই বৈঠক হয়।
এদিকে, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলও বৈঠক করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম চূড়ান্ত হতে পারে।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল গোছাচ্ছে বিএনপি। দলীয় প্রতীকবিহীন নির্বাচনে দলটি একক প্রার্থী নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে স্থানীয় নেতাদের দলের পদ অথবা জনপ্রতিনিধি– দুটির যেকোনো একটি বেছে নিতে বলা হয়েছে।
৫ ঘণ্টা আগে
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে। তাদের মাইনসেটটাই সেভাবে তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এখন সেই জায়গা বিএনপি দখল করেছে।
২৬ জুলাই ২০২৬
দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২৫ জুলাই ২০২৬