ইসলামী আন্দোলনকে নিয়ে ‘বিভ্রান্তিমূলক মন্তব্য’ না করার অনুরোধ জামায়াতের আমিরেরজামায়াতে ইসলামীর প্রতি সংহতি ও সহানুভূতি জানাতে গিয়ে ১১ দলের অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে ‘অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক বিভিন্ন মন্তব্য ও লেখালেখি’ সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু করেছেন।
‘আমাকে আংকেল ডাকবা’, মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমান২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জন করা জাহাঙ্গীর আলম শান্তকে উপহার দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শান্তর হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানান তারেক রহমান।
চ্যালেঞ্জের মধ্যেও নির্বাচন জমাতে চায় জাতীয় পার্টিদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বড় কোনো ব্যত্যয় না ঘটলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জাতীয় পার্টি (জাপা)। নানা ঘাত–প্রতিঘাতের মধ্য দিয়ে নির্বাচনের মাঠে দলটির এই প্রত্যাবর্তন নতুন সম্ভাবনার প্রশ্নও সামনে এনেছে।
নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীর ওপর হামলার চেষ্টানারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।
অ্যাকাউন্ট ‘না থাকা’ জামায়াতের শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকাচট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে সংবাদের শিরোনাম হয়েছেন। সম্প্রতি সাতকানিয়ার চরতী এলাকায় এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, তাঁর নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই।
বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে মামুনুল হককে ইসির শোকজ: বাংলাদেশ খেলাফত মজলিসযাচাইবিহীন ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদের সূত্রে মাওলানা মুহাম্মাদ মামুনুল হককে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে বলে জানিয়েছে তাঁর দল বাংলাদেশ খেলাফত মজলিস।
ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস১১ দলীয় ঐক্য অটুট রাখার স্বার্থে ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছে খেলাফত মজলিস। দলটির কেন্দ্রীয় মজলিসের শূরার জরুরি অধিবেশন শেষে এই মন্তব্য করা হয়।
১১ দলে টানাপড়েন•চরমোনাই পীর দেখবেন শেষ পর্যন্ত, ধৈর্য শফিকেরমনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত নির্বাচনী সমঝোতার বিষয়ে আশাবাদী ইসলামী আন্দোলন। দলটির মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এর মধ্যে যেকোনো কিছু ঘটতে পারে।
বগুড়া-৬•বগুড়ায় তারেক রহমানকে জয়ী করতে মাঠে বিএনপি, জয়ী হতে আশাবাদী জামায়াতওসারা দেশের মতো বগুড়া জেলাজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। তবে এবারের নির্বাচনে বিশেষ মাত্রা যোগ করেছে বগুড়া-৬ (সদর) আসন। এই আসনে প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষ নেতাকে প্রার্থী হিসেবে পেয়ে সদর উপজেলার ৪ লাখ ৪৯ হাজার ১৫২ জন ভোটারের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলির ঘটনা ঘটেনি: এনসিপিজাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলামের কোনো নির্বাচনী অফিস বা রাজনৈতিক অফিসে কোনো গুলির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দলটি।
নাহিদ-পরওয়ারের আসনে প্রার্থী চায় ইসলামী আন্দোলন, দাবি এনসিপি নেতারজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ঢাকা -১১ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের খুলনা-৫ আসনে দলীয় প্রার্থী চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, এমন দাবি করেছেন এনসিপি নেতা আরিফুর রহমান তুহিন।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: মামুনুল হককে শোকজঢাকা-১৩ আসনের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হককে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী।
বিএনপি নেতা ডাবলুর জানাজায় হাজারো মানুষ, ‘হত্যার’ বিচার দাবিচুয়াডাঙ্গার জীবননগরে ‘যৌথবাহিনীর’ হেফাজতে থাকা অবস্থায় মৃত পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় জীবননগর পৌর ঈদগাহ ময়দানে এই জানাজায় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও মৃতের স্বজনসহ হাজার হাজার সাধারণ মানুষ অংশ নিয়েছেন।
১১ দলের সংবাদ সম্মেলন স্থগিতনির্বাচনী সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দল। আজ বুধবার সোয়া ২টায় ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানিয়েছেন, ‘অনিবার্য কারণবশত সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে।’
রাজশাহী-১•চাদর ও মাফলার বিতরণ: রাজশাহীতে বিএনপি প্রার্থীকে শোকজরাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে শোকজ করেছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। একইসঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিতে তাঁকে স্বশরীরে আদালতে তলব করা হয়েছে।
নাটোর-৩•সিংড়ায় এনসিপির পালে জোটের হাওয়া, বিএনপির গলার কাঁটা ‘বিদ্রোহী’ দাউদারনির্বাচনী মাঠে নাটোর-৩ (সিংড়া) আসনের চিত্র এখন অনেকটা পরিষ্কার। জোটের সমীকরণে এই আসনে জামায়াতে ইসলামী কোনো প্রার্থী না রেখে এনসিপিকে সমর্থন দেওয়ায় নির্বাচনী মাঠে নতুন শক্তির উদয় হয়েছে। এনসিপি মনোনীত প্রার্থী অধ্যাপক এস এম জার্জিস কাদির বাবু এখন জোটের একক প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে।
পাবনা-১•বাবার চেয়েও বেশি ভোটে জয়ের আত্মবিশ্বাস নিজামীপুত্র মোমেনের, বাধা সীমানা জটিলতাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে দেশজুড়ে। তবে সীমানা জটিলতা ও আইনি লড়াইয়ের কারণে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই স্থগিতাদেশের ফলে নির্বাচনী উৎসবে ভাটা পড়লেও ভোট নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তৎপরতা চালাচ্ছেন প্রার্থীরা।