স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়াকে ২১০ রানে গুটিয়ে দিলেও দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৩ উইকেটে ৩৯ রান তুলে ১০৭ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্নবিরতিতে গেছে টাইগাররা।
রোববার (২৩ আগস্ট) ম্যাকাইয়ে টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে অজিরা। বাঁহাতি পেসার শরীফুল ইসলামের ক্যারিয়ারসেরা পারফরম্যান্সে অজিদের প্রথম ইনিংস থামে ২১০ রানে। ১৪৬ রানের লিড পায় স্বাগতিকরা। ৪৫ রানে ৭ উইকেট নিয়ে অজিদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন শরীফুল ইসলাম।
আগের দিনের ৮ উইকেটে ১৬৫ রান নিয়ে ব্যাট নামা অস্ট্রেলিয়া সকালের প্রথম আধা ঘণ্টা দ্রুত রান তুলে। ৪৭.২ ওভারে শরীফুলের ইয়র্কারে এলবিডব্লিউ হয়ে ৬৭ রানে বিদায় নেন ক্যামেরন গ্রিন। এই উইকেটের মধ্য দিয়ে টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ৭ উইকেট নেওয়ার অনন্য রেকর্ড গড়েন শরীফুল। শেষ ব্যাটার জশ হ্যাজলউডকে তাইজুল আউট করলে নাথান লায়ন ৩২ রানে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার ১৪৬ রানের লিডের জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। স্টার্কের বাউন্সার বুঝতে না পেরে ৩ বল খেলে ১ রান করা সাদমান ইসলাম ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এবং ঠিক পরের বলেই ইনসুইঙ্গারে শূন্য রানে বোল্ড হন মুমিনুল হক। ৫ রানে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ ফের বিপর্যয়ে পড়ে।
এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি বেঁধে প্রতিরোধের চেষ্টা করেন তানজিদ। কিন্তু অজিদের পাতা বাউন্সারের ফাঁদে পা দিয়ে ৮ম ওভারে প্যাট কামিন্সের বাউন্সারে হুক করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিয়ে ৩৪ বলে ৯ রান করে আউট হন তানজিদ। ২৪ রানে ৩ উইকেট হারানোর পর উইকেটে এসে হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। ১১ ওভার শেষে ৩ উইকেটে ৩৯ রান তুলে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ করে বাংলাদেশ। অধিনায়ক শান্ত ২৩ রান এবং মুশফিক ৪ রানে অপরাজিত রয়েছেন। ইনিংস হার এড়াতে বাংলাদেশের এখনো প্রয়োজন ১০৭ রান, হাতে রয়েছে ৭ উইকেট।
বাংলাদেশ: ৬৪/১০ (শরীফুল ১৪; স্টার্ক ৬/১২)
অস্ট্রেলিয়া: ২১০/১০ (গ্রিন ৬৭; শরীফুল ৭/৪৫)
বাংলাদেশ (২য় ইনিংস): ৩৯/৩ (শান্ত ২৩*; স্টার্ক ২/৩৩)

.png)

স্প্যানিশ লা লিগায় দীর্ঘ ১৩ বছর পর রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফিরেছেন পর্তুগিজ মাস্টারমাইন্ড ‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত হোসে মরিনহো। শনিবার (২২ আগস্ট) রাতে বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে এস্পানিওলের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে লা লিগায় এবারের মৌসুম শুরু করেছে রিয়াল। ম্যাচের ৯ মিনিটে আর্দা গুলেরের মাপা ফ
২ ঘণ্টা আগে
সরকার দেশের প্রতিটি জেলায় আন্তর্জাতিক মানের একটি করে স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রথম ধাপে চলতি অর্থবছরে ১০টি জেলায় ভিলেজ নির্মাণ করা হবে।
১১ ঘণ্টা আগে
ফিফা আশিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। এ জন্য জাতীয় দলকে প্রস্তুতি নিতে বলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর আগে, আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) টুর্নামেন্টে বাংলাদেশকে খেলার আমন্ত্রণ জানায়।