প্রতিটি জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
হবিগঞ্জ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২৩: ৩৩
ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি: সংগৃহীত
ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি: সংগৃহীত

সরকার দেশের প্রতিটি জেলায় আন্তর্জাতিক মানের একটি করে স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রথম ধাপে চলতি অর্থবছরে ১০টি জেলায় ভিলেজ নির্মাণ করা হবে।

শনিবার (২২ আগস্ট) হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, সিলেট বিভাগে হবিগঞ্জেই প্রথম ধাপে স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। হবিগঞ্জে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে এ অঞ্চলের খেলাধুলাকে আরও এগিয়ে নেওয়া হবে।

অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টি করা সম্ভব। রাজনৈতিক মতপার্থক্য গণতন্ত্রের স্বাভাবিক সৌন্দর্য হলেও খেলাধুলার মাঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য ড. সাখাওয়াত হোসেন জীবন, জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পুলিশ সুপার মো. তারেক মাহমুদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

প্রতিটি জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী