স্পোর্টস ডেস্ক

শিরোপা ধরে রাখার মিশনে শেষ ষোলোতে মিসরের মুখোমুখি আর্জেন্টিনা। মঙ্গলবার (৭ জুলাই) রাত দশটায় আটলান্টা স্টেডিয়ামে হতে যাওয়া এই লড়াই হতে পারে লিওনেল মেসি কিংবা মোহাম্মদ সালাহর বিশ্বমঞ্চের শেষ ম্যাচ।
গ্রুপ পর্বে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে হারিয়ে ৯ পয়েন্টে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে এসেছিল আর্জেন্টিনা। তবে শেষ ৩২-এ নবাগত কেপ ভার্দের সঙ্গে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতার পর অতিরিক্ত সময়ে আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। সমর্থক ও সমালোচক কেউই ওই ম্যাচের আলবিসেলেস্তেদের পারফরম্যান্সে খুশি হতে পারেনি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আমি খেলোয়াড়দের সঙ্গে নেতিবাচক দিকগুলো নিয়ে কথা বলব, তবে ইতিবাচক দিকটা হলো—আমরা শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়িনি।’
অন্যদিকে, ‘জি’ গ্রুপে বেলজিয়াম ও ইরানকে রুখে এবং নিউজিল্যান্ডকে হারিয়ে রানার্স-আপ হিসেবে নকআউটে পা রাখে মিসর। এরপর শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ১২০ মিনিটের লড়াই ১-১ গোলে সমতায় থাকার পর পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জয় পায় সালাহর দল। এর মাধ্যমে ১৯৩৪ সালে বিশ্বকাপ অভিষেকের পর ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে মিসর।
এদিকে চলতি বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াই বেশ জমে উঠেছে। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের আর্লিং হালান্ডের সঙ্গে যৌথভাবে ৭ গোল করে শীর্ষে আছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আজকের ম্যাচে গোল পেলে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে যাবেন তিনি।
পাশাপাশি ১৯৩০ বিশ্বকাপে গুইলার্মো স্তাবিলের পর দ্বিতীয় আর্জেন্টাইন হিসেবে এক বিশ্বকাপে ৮ গোল করার কীর্তি স্পর্শ করবেন।
তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুই দলেরই বড় দুশ্চিন্তা ‘ক্লান্তি’। গত শুক্রবার মায়ামির তীব্র গরমে কেপ ভার্দের বিপক্ষে পুরো ১২০ মিনিট খেলতে হয়েছে আর্জেন্টিনাকে. ম্যাচ শেষে মেসি নিজেও স্বীকার করেছেন যে তিনি ক্লান্ত।
অন্যদিকে একই দিনে মিসরকেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাইব্রেকার পর্যন্ত লড়তে হয়েছে।
মাত্র তিন দিনের ব্যবধানে আরেকটি বড় ম্যাচে খেলোয়াড়দের শারীরিক ধকল কাটিয়ে ওঠা দুই কোচের জন্যই বড় চ্যালেঞ্জ। তবে মিসরের জন্য বড় স্বস্তির বিষয় হলো সালাহর চোটমুক্ত থাকা।
বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিসর। এর আগে ২০০৮ সালে কায়রোতে দুই দলের এখন পর্যন্ত একমাত্র সাক্ষাতে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।
আজকের ম্যাচে জয় পেলে ক্যামেরুন, সেনেগাল, ঘানা ও মরক্কোর পর পঞ্চম আফ্রিকান দেশ হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠার ইতিহাস গড়বে মিসর।
অপ্টা সুপারকম্পিউটারের প্রেডিকশন অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫৩ দশমিক ৬ শতাংশ, মিসরের জয়ের সম্ভাবনা ২২ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ার সম্ভাবনা রয়েছে ২৪ শতাংশ।

.png)

ম্যাকাইয়ে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার শেষ টেস্ট। প্রথম টেস্টে ৯ উইকেটে জয়ের পর অজিদের নিজেদের মাটিতেই হোয়াইটওয়াশ করার বিরল সুযোগ টাইগারদের সামনে। শনিবার (২২ আগস্ট) ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচ শুরু হবে। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় খ
৬ ঘণ্টা আগে
টানা দুই মৌসুম ট্রফিশূন্য স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ট্রফি খরা কাটাতে দীর্ঘ ১৩ বছর পর দলটির ডাগআউটে ফিরেছেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো। বার্সেলোনাকে টপকে স্প্যানিশ লা লিগায় রিয়ালের আধিপত্য ফেরাতে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আবারও 'স্পেশাল ওয়ান'-এর ওপরই ভরসা রাখছেন। ফরাসি তারকা কিলিয়া
২০ আগস্ট ২০২৬
ক্যাম্প ন্যুতে আল আহলির প্রতিরোধ ভেঙে গাম্পার ট্রফি নিজেদের ঘরেই রেখে দিল বার্সেলোনা। বৃহস্পতিবার (২০ আগস্ট) মিশরের ক্লাবটিকে ২-১ গোলে হারিয়ে প্রাক্-মৌসুমের গুরুত্বপূর্ণ এই শিরোপা জিতেছে কাতালান ক্লাবটি।
২০ আগস্ট ২০২৬
সম্প্রতি খেলার সময় আচমকা অজ্ঞান হয়ে মাঠে পড়ে যান বায়ার্ন মিউনিখের জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা। চার দিনের ব্যবধানে দুবার মাঠে ঢলে পড়েন তিনি।
১৯ আগস্ট ২০২৬