স্পোর্টস ডেস্ক

মোহাম্মদ সালাহর বিদায়ের পর আক্রমণভাগ নিয়ে কিছুটা চিন্তার ভাজ পড়েছে লিভারপুলের নতুন কোচ আন্দোনি ইরাওলার কপালে। তবে এই সমস্যা সমাধানে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে ব্র্যাডলি বারকোলাকে দলে ভেড়াচ্ছে লিভারপুল।
সব মিলিয়ে ১২৩ মিলিয়ন পাউন্ডের এই চুক্তি ফরাসি লিগ ওয়ানের ইতিহাসে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ বিক্রিমূল্যের রেকর্ড গড়তে যাচ্ছে।
শুরুতে বারকোলার জন্য ১৪৫ মিলিয়ন পাউন্ড দাবি করেছিল পিএসজি। তবে দরকষাকষির পর প্রাথমিক ১০৬ মিলিয়ন পাউন্ডের সঙ্গে শর্তসাপেক্ষে আরও ১৭ মিলিয়ন পাউন্ডে সমঝোতায় পৌঁছায় দুই ক্লাব। চলতি সপ্তাহে অ্যানফিল্ডে ২৩ বছর বয়সী এই উইঙ্গারের ডাক্তারি পরীক্ষা হওয়ার কথা।
বাঁ প্রান্ত থেকে আক্রমণ গড়তে অভ্যস্ত বারকোলার আগমনে কোডি গাকপোর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা বেড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমের তথ্যমতে, ডাচ ফরোয়ার্ডকে দলে নিতে আগ্রহী ইংলিশ প্রিমিয়ার লিগের টটেনহ্যাম হটস্পার ও ম্যানচেস্টার সিটি।
তবে লিভারপুলের নতুন কোচ আন্দোনি ইরাওলা গাকপোকে ধরে রাখার ইচ্ছার কথা জানিয়েছেন। তবে তাঁর ভবিষ্যৎ নিয়ে শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি। এবারের ফিফা বিশ্বকাপে তিন গোল করেছেন বারকোলা।
চলতি মৌসুমের শুরুতে সালাহ অ্যানফিল্ড ছাড়ার পর নির্ভরযোগ্য একজন উইঙ্গারের খোঁজে ছিল লিভারপুল। ইয়ান ডিওমান্দে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ায় বারকোলাই হয়ে ওঠেন তাদের প্রধান লক্ষ্য।
পিএসজির হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লিগ ওয়ান শিরোপা জেতা এই তরুণ ফরাসি তারকা অ্যানফিল্ডে আলেকজান্ডার আইজাক ও ফ্লোরিয়ান উইর্টজদের সঙ্গে লিভারপুলের আক্রমণভাগ সামলাবেন।

.png)

বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার সম্প্রচার-স্বত্ব পেতে কোটি ডলার ঘুষ দেওয়ার দায় স্বীকার করেছেন আর্জেন্টিনার দুই ক্রীড়া নির্বাহী। ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে বিচারিক প্রক্রিয়া এড়াতে মার্কিন প্রসিকিউশনের সঙ্গে সমঝোতা চুক্তি করেছেন ওই দুই নির্বাহী। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) আনুষ্ঠানি
৬ ঘণ্টা আগে
সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর জয়সূচক গোলে আল তাওউনকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল নাসর। শুক্রবার (২৯ আগস্ট) রাতের এ গোলে ক্যারিয়ারের ৯৭৮তম গোলের দেখা পেলেন রোনালদো।
৭ ঘণ্টা আগে
জার্মান বুন্দেসলিগায় কিমিচ ও সাইবারির জোড়া অ্যাসিস্টে স্টুটগার্টকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। শুক্রবার (২৮ আগস্ট) রাতে ঘরের মাঠে দাপুটে জয়ে নতুন মৌসুম শুরু করেছে বাভারিয়ানরা।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সফর শেষে শুক্রবার (২৮ আগস্ট) দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে পেস বোলিং কোচ তালহা জুবায়ের জানান, অস্ট্রেলিয়াকে হারানোর ব্যাপারে দেশ ছাড়ার আগে থেকেই আত্মবিশ্বাসী ছিল দল।
৯ ঘণ্টা আগে