স্পোর্টস ডেস্ক

অ্যানফিল্ডে জয়টা যেন হাতের মুঠোয় চলে এসেছিল নটিংহাম ফরেস্টের। দুইবার এগিয়েও শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরতে পারেনি তারা। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে নটিংহাম ফরেস্টের সঙ্গে ঘরের মাঠে ২–২ গোলে ড্র করেছে লিভারপুল। শেষ দিকে ভিক্টর মুনোজের গোলে এক পয়েন্ট নিশ্চিত করে স্বাগতিকেরা।
অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চেয়েছিল লিভারপুল। তবে ২৪তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে মর্গান গিবস-হোয়াইটের বাড়ানো বল পেয়ে ঠান্ডা মাথায় জালে পাঠান ফরেস্টের ফরোয়ার্ড ড্যান এনদোয়ে।
প্রথমার্ধেই অবশ্য সমতায় ফেরার সুযোগ পেয়েছিল লিভারপুল। তবে ফ্লোরিয়ান ভির্টজের গোল ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ফলে ১–০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় স্বাগতিকদের।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লিভারপুল। ম্যাচের ৬০ মিনিটে কোডি গাকপোর ক্রস থেকে গোল করে দলকে সমতায় ফেরান সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাক।
তবে সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিভারপুল। ৬৮ মিনিটে ফরেস্টের লেফট-ব্যাক নিকো উইলিয়ামসকে বক্সের মধ্যে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন ফাউল করলে পেনাল্টি পায় ফরেস্ট। ৭০ মিনিটে স্পটকিক থেকে গোল করে দলকে আবারও এগিয়ে দেন গিবস-হোয়াইট।
ম্যাচ যত এগোচ্ছিল, ততই মনে হচ্ছিল অ্যানফিল্ড থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই ফিরবে ফরেস্ট। কিন্তু ৮২ মিনিটে সব হিসাব বদলে দেন স্প্যানিশ উইঙ্গার মুনোজ। বক্সের প্রান্ত থেকে তাঁর নেওয়া শট ক্রসবারে লেগে জালে জড়ালে ২–২ সমতায় ফেরে লিভারপুল।
শেষ দিকে জয় ছিনিয়ে নিতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকেরা। তবে ফরেস্টের দৃঢ় রক্ষণ ভেদ করে আর গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত ২–২ সমতায় শেষ হয় ম্যাচটি।
এই ড্রয়ে নতুন মৌসুমে টানা দুই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল লিভারপুল। ইরাওলার অধীনে লিগে এখনো জয়ের দেখা পায়নি দলটি।
লিভারপুল ২–২ নটিংহাম ফরেস্ট
গোল: ড্যান এনদোয়ে ২৪’, আলেক্সান্ডার ইসাক ৬০’, মর্গান গিবস-হোয়াইট ৭০’ (পেনাল্টি), ভিক্টর মুনোজ ৮২’

.png)

মোহাম্মদ সালাহর বিদায়ের পর আক্রমণভাগ নিয়ে কিছুটা চিন্তার ভাজ পড়েছে লিভারপুলের নতুন কোচ আন্দোনি ইরাওলার কপালে। তবে এই সমস্যা সমাধানে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে ব্র্যাডলি বারকোলাকে দলে ভেড়াচ্ছে লিভারপুল।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার সম্প্রচার-স্বত্ব পেতে কোটি ডলার ঘুষ দেওয়ার দায় স্বীকার করেছেন আর্জেন্টিনার দুই ক্রীড়া নির্বাহী। ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে বিচারিক প্রক্রিয়া এড়াতে মার্কিন প্রসিকিউশনের সঙ্গে সমঝোতা চুক্তি করেছেন ওই দুই নির্বাহী। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) আনুষ্ঠানি
৯ ঘণ্টা আগে
সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর জয়সূচক গোলে আল তাওউনকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল নাসর। শুক্রবার (২৯ আগস্ট) রাতের এ গোলে ক্যারিয়ারের ৯৭৮তম গোলের দেখা পেলেন রোনালদো।
১০ ঘণ্টা আগে
জার্মান বুন্দেসলিগায় কিমিচ ও সাইবারির জোড়া অ্যাসিস্টে স্টুটগার্টকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। শুক্রবার (২৮ আগস্ট) রাতে ঘরের মাঠে দাপুটে জয়ে নতুন মৌসুম শুরু করেছে বাভারিয়ানরা।
১১ ঘণ্টা আগে