স্ট্রিম প্রতিবেদক

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন অংশগ্রহণ করেনি বাংলাদেশ—তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সোমবার (১১ মে) মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. এ কে এম অলি উল্যাকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার পেছনের প্রশাসনিক জটিলতা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা এবং সামগ্রিক ব্যবস্থাপনা খতিয়ে দেখবে কমিটি। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের কিছুর পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়েও সুপারিশ প্রদান করবে।
এর আগে কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকিতে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এর পরিপ্রেক্ষিতে ভারতে বাংলাদেশের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সরকার।
নিরাপত্তাশঙ্কায় বিসিবি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার দাবি জানালেও আইসিসি তা নাকচ করে দেয়। পরে সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয়।
গত মার্চে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এই ঘটনা তদন্তের কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক।

.png)

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে নিজেদের ঘরের মাঠে জয় দিয়েই যাত্রা শুরু করল বার্সেলোনা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে ঘরের মাঠ স্পটিফাই কাম্প ন্যুতে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।
১৬ ঘণ্টা আগে
আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ জেতানো গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দলে ভেড়াতে অ্যাস্টন ভিলার সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে চেলসি। দ্য অ্যাথলেটিক ও স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ৭৫ লাখ পাউন্ডে ৩৩ বছর বয়সী এই গোলরক্ষককে দলে ভেড়াচ্ছে চেলসি।
১৯ ঘণ্টা আগে
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’ বাতিল বা অপসারণ করা হয়েছে বলে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। তবে এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২৭ আগস্ট ২০২৬
ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটার স্যার ডন ব্র্যাডম্যানের ১১৮তম জন্মদিন আজ। টেস্ট ক্রিকেটে তাঁর ৯৯ দশমিক ৯৪ ব্যাটিং গড় আজও অনন্য ও অবিস্মরণীয় বিস্ময় হিসেবে টিকে রয়েছে।
২৭ আগস্ট ২০২৬