এশিয়ান গেমসে উশুতে ব্রোঞ্জ নিশ্চিত বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫০
জিন্নাত আক্তার। সংগৃহীত ছবি
জিন্নাত আক্তার। সংগৃহীত ছবি

এশিয়ান গেমসের উশুতে পদক নিশ্চিত করেছেন বাংলাদেশের জিন্নাত আক্তার। ইন্দোনেশিয়ান প্রতিযোগী অতিরিক্ত ওজনের কারণে ডিসকোয়ালিফাইড (বহিষ্কৃত) হওয়ায় সেমিফাইনালে উঠেছেন তিনি। বুধবার সেমিফাইনালে চীনের প্রতিযোগীর মুখোমুখি হবেন জিন্নাত।

এশিয়ান গেমসের উশু-সংক্রান্ত নিয়ম অনুযায়ী, সানদা (কমব্যাট) নক-আউট ইভেন্টে সেমিফাইনালে ওঠা প্রতিযোগীদের জন্য অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত থাকে।

১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন মুশাররফ হোসেন। দীর্ঘ চার দশক পর এশিয়ান গেমসে এটিই হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম কোনো ব্যক্তিগত পদক।

ম্যাচের প্রথম পর্বে ‘বাই’ পেয়ে দ্বিতীয় পর্বে ওঠা জিন্নাতের প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার তিসারা দিয়া ফ্লোরেন্টিনা। তবে নির্ধারিত ওজনসীমা অতিক্রম করায় ম্যাচ কর্মকর্তারা খেলার নিয়ম অনুযায়ী তিসারাকে প্রতিযোগিতা থেকে ডিসকোয়ালিফাই করেন।

বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিন্নাতের সেমিফাইনালে ওঠার বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে পুরুষদের ৫৬ কেজি ওজন শ্রেণিতে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেছেন বাংলাদেশের সজীব হোসেন। চীনের প্রতিযোগী জিয়ামিনের বিপক্ষে লড়াইয়ের সময় চোট পান তিনি। ইনজুরির কারণে পরের রাউন্ডে লড়াই করার মতো অবস্থা না থাকায় শেষ পর্যন্ত ওয়াকওভার দিতে বাধ্য হন সজীব।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত