স্পোর্টস ডেস্ক

ম্যাচের নিয়ন্ত্রণ ৮৪ মিনিট পর্যন্ত ছিল ইংল্যান্ডের হাতেই। আটলান্টার গ্যালারিতে তখন ফাইনালে ওঠার অপেক্ষায় ইংলিশ সমর্থকদের উচ্ছ্বাস। তবে শেষ কয়েক মিনিটে বদলে যায় ম্যাচের গল্প। লিওনেল মেসির জোড়া অ্যাসিস্টে মাত্র সাত মিনিটের ব্যবধানে দুই গোল করে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আলবিসেলেস্তেরা।
ম্যাচের শুরু থেকেই ছিল বাড়তি উত্তেজনা। দুই দলের খেলোয়াড়দের ট্যাকল, ফাউল ও শারীরিক লড়াইয়ে প্রথমার্ধ ছিল উত্তেজনাপূর্ণ। এই অর্ধে দুই দল মিলিয়ে ১৯টি ফাউল করলেও গোলের দেখা পায়নি কেউ। গোলবারে কার্যকর কোনো শটও নিতে পারেনি দুই দল। ১৯৬৬ সালের পর বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো ম্যাচের প্রথমার্ধ গোলবারে শট ছাড়াই শেষ হয়।
বিরতির পর আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে দুই দল। শুরুতে আর্জেন্টিনা কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগেনি। ম্যাচের ৫৫ মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড। মরগান রজার্সের বাড়ানো বল থেকে দারুণ এক শটে গোল করেন অ্যান্থনি গর্ডন।
গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে আর্জেন্টিনা। ম্যাচের শেষ দিকে অলআউট আক্রমণে নামে আর্জেন্টিনা। আক্রমণের ফল আসে ম্যাচের ৮৫ মিনিটে। মেসির ক্রস থেকে বল পেয়ে দারুণ কার্লিং শটে গোল করেন এনজো ফার্নান্দেজ।
সমতায় ফেরার পরও আক্রমণ থামায়নি আর্জেন্টিনা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও মেসির নিখুঁত ভাসানো ক্রসে হেডে জয়সূচক গোল করেন লাওতারো মার্তিনেজ। বিশ্বকাপে এটি ছিল মেসির ১২তম অ্যাসিস্ট।
বাকি সময়ে সমতায় ফেরার জন্য একাধিক আক্রমণ চালিয়েও সফল হতে পারেনি ইংল্যান্ড। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা।
২০০২ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হারের পর এবার সেই প্রতিপক্ষের বিপক্ষে স্মরণীয় এক প্রত্যাবর্তনের গল্প লিখল আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে উদযাপন করেন অধিনায়ক লিওনেল মেসি। অন্যদিকে আরেকটি বড় মঞ্চে স্বপ্নভঙ্গের হতাশা নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

.png)

টপ এন্ড টি-টোয়েন্টির প্রথম সেমিফাইনালে ভিক্টোরিয়া একাদশের কাছে ১ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। রোববার (৩০ আগস্ট) ডারউইনে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ওপেনার হাবিবুর রহমান সোহান দ্রুত বিদায় নিলে চাপে পড়ে দল।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির চার গোল ও এক অ্যাসিস্টে সিএফ মন্ট্রিয়লকে ৭–১ ব্যবধানে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। এই বিশাল জয়ে টানা পাঁচ ম্যাচের জয়খরা ভাঙল মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়নরা। রোববার (৩০ আগস্ট) ফ্লোরিডার নু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা মায়ামির হয়ে ২০ মিনিটে কর্নার থেকে হে
৪ ঘণ্টা আগে
অ্যানফিল্ডে জয়টা যেন হাতের মুঠোয় চলে এসেছিল নটিংহাম ফরেস্টের। দুইবার এগিয়েও শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরতে পারেনি তারা। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে নটিংহাম ফরেস্টের সঙ্গে ঘরের মাঠে ২–২ গোলে ড্র করেছে লিভারপুল। শেষ দিকে ভিক্টর মুনোজের গোলে এক পয়েন্ট নিশ্চিত করে স্বাগতিকেরা।
১৬ ঘণ্টা আগে
মোহাম্মদ সালাহর বিদায়ের পর আক্রমণভাগ নিয়ে কিছুটা চিন্তার ভাজ পড়েছে লিভারপুলের নতুন কোচ আন্দোনি ইরাওলার কপালে। তবে এই সমস্যা সমাধানে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে ব্র্যাডলি বারকোলাকে দলে ভেড়াচ্ছে লিভারপুল।
১৮ ঘণ্টা আগে