স্ট্রিম প্রতিবেদক

জিম্বাবুয়ের মাটিতে আবারও হারের স্বাদ পেল বাংলাদেশ। বুলাওয়ে অনুষ্ঠিত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৩২ রানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেছে টাইগাররা।
মঙ্গলবার (১৫ জুলাই) টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তৌহিদ হৃদয়। ব্রায়ান বেনেটের ৪৪ ও রায়ান বার্লের অপরাজিত ৩০ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান তোলে জিম্বাবুয়ে।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন নাহিদ রানা। চার ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। এ ছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন নেন ২ উইকেট।
১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি করেন আগ্রাসী বোলিং।
ওপেনার তানজিদ হাসান তামিম ৮ বলে ১৬ রান করে ভালো শুরুর ইঙ্গিত দিলেও এনগারাভার বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন। আরেক ওপেনার সাইফ হাসান দ্রুত বিদায় নেন। এরপর ৪ নম্বরে নামা পারভেজ হোসেন ইমনও মাত্র ৫ রান করে মুজারাবানির শিকার হন। ফলে পাওয়ারপ্লেতেই ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে বাংলাদেশ।
ইনিংস গড়ার চেষ্টা করেন অধিনায়ক তৌহিদ হৃদয় ও ইয়াসির আলী রাব্বি। তবে হৃদয় ১৪ রান করে আউট হলে চাপ আরও বাড়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। নুরুল হাসান সোহান মাত্র ৩ রান করে রানআউট হলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ।
এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান প্রায় তিন বছর পর জাতীয় দলে ফেরা ইয়াসির আলী। শেখ মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন তিনি। ইয়াসির নিজের প্রত্যাবর্তনের ম্যাচে তুলে নেন অর্ধশতক।
তবে শেখ মেহেদী ১৯ রান করে আউট হওয়ার পর বাংলাদেশের আশা অনেকটাই শেষ হয়ে যায়। এরপর ৫৪ রান করা ইয়াসিরও এনগারাভার বলে ক্যাচ দিলে জয়ের সম্ভাবনা পুরোপুরি ফিকে হয়ে যায়। শেষদিকে সাইফুদ্দিনসহ বাকি ব্যাটসম্যান দ্রুত ফিরিয়ে ১৩৮ রানে বাংলাদেশকে অলআউট করে জয় তুলে নেয় স্বাগতিকরা।
জিম্বাবুয়ে: ১৭০/৬ (২০ ওভার)
ব্রায়ান বেনেট ৪৪, সিকান্দার রাজা ২০, রায়ান বার্লে ৩০*; নাহিদ রানা ৪/২৬, মোহাম্মদ সাইফুদ্দিন ২/৩৫।
বাংলাদেশ: ১৩৮ (১৯.২ ওভার)
ইয়াসির আলী ৫৪, শেখ মেহেদী হাসান ১৯; রিচার্ড এনগারাভা ৪/২৬, ব্লেসিং মুজারাবানি ৪/১৬।

.png)

অ্যানফিল্ডে জয়টা যেন হাতের মুঠোয় চলে এসেছিল নটিংহাম ফরেস্টের। দুইবার এগিয়েও শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরতে পারেনি তারা। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে নটিংহাম ফরেস্টের সঙ্গে ঘরের মাঠে ২–২ গোলে ড্র করেছে লিভারপুল। শেষ দিকে ভিক্টর মুনোজের গোলে এক পয়েন্ট নিশ্চিত করে স্বাগতিকেরা।
১১ ঘণ্টা আগে
মোহাম্মদ সালাহর বিদায়ের পর আক্রমণভাগ নিয়ে কিছুটা চিন্তার ভাজ পড়েছে লিভারপুলের নতুন কোচ আন্দোনি ইরাওলার কপালে। তবে এই সমস্যা সমাধানে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে ব্র্যাডলি বারকোলাকে দলে ভেড়াচ্ছে লিভারপুল।
১৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার সম্প্রচার-স্বত্ব পেতে কোটি ডলার ঘুষ দেওয়ার দায় স্বীকার করেছেন আর্জেন্টিনার দুই ক্রীড়া নির্বাহী। ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে বিচারিক প্রক্রিয়া এড়াতে মার্কিন প্রসিকিউশনের সঙ্গে সমঝোতা চুক্তি করেছেন ওই দুই নির্বাহী। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) আনুষ্ঠানি
১৯ ঘণ্টা আগে
সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর জয়সূচক গোলে আল তাওউনকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল নাসর। শুক্রবার (২৯ আগস্ট) রাতের এ গোলে ক্যারিয়ারের ৯৭৮তম গোলের দেখা পেলেন রোনালদো।
২০ ঘণ্টা আগে