স্ট্রিম ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। রোববার (২৩ আগস্ট) প্রকাশিত হালনাগাদে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে টপকে প্রথমবার র্যাঙ্কিংয়ের ছয়ে উঠে এসেছে টাইগাররা।
ম্যাকাইয়ে সিরিজের শেষ টেস্টে বড় ব্যবধানে হারলেও ডারউইনে ঐতিহাসিক জয়ে র্যাঙ্কিংয়ে এক লাফে তিন ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। বর্তমানে ২৪ টেস্ট ম্যাচ থেকে ১,৮৭৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশ দলের রেটিং দাঁড়িয়েছে ৭৮।
এর আগে ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে র্যাঙ্কিংয়ের সেরা অবস্থান সাতে উঠেছিল বাংলাদেশ। পরে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজে হেরে ৯ নম্বরে অবনমন ঘটেছিল।
তবে অস্ট্রেলিয়া সফরে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে টাইগাররা। শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো টেস্ট পরাশক্তিদের পেছনে ফেলে ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ফলে এক ধাপ করে পিছিয়ে গিয়ে যথাক্রমে সাতে শ্রীলঙ্কা (রেটিং ৭৬), আটে পাকিস্তান (রেটিং ৭৫) এবং নয়ে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ (রেটিং ৭৪)।
অন্যদিকে শীর্ষ দলগুলোর অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ১২৬ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া শীর্ষস্থান ধরে রেখেছে এবং ১১৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তালিকার তিন, চার ও পাঁচ নম্বরে অবস্থান করছে যথাক্রমে নিউজিল্যান্ড, ভারত এবং ইংল্যান্ড।

.png)

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রথম টেস্টে অনবদ্য পারফরম্যান্সে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল টাইগাররা। ডারউইনের ওই টেস্টে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে ৪২৬ রানের পাহাড় গড়েছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের চোখধাঁধানো সেঞ্চুরি, অধ
১ ঘণ্টা আগে
ম্যাকাই টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। দুই ইনিংসে টাইগারদের ব্যাটিং বিপর্যয়ে বড় ব্যবধানে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৯৫ রানে গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংসে ১৪৬ রানে পিছিয়ে থেকে দ
৫ ঘণ্টা আগে
স্প্যানিশ লা লিগায় দীর্ঘ ১৩ বছর পর রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফিরেছেন পর্তুগিজ মাস্টারমাইন্ড ‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত হোসে মরিনহো। শনিবার (২২ আগস্ট) রাতে বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে এস্পানিওলের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে লা লিগায় এবারের মৌসুম শুরু করেছে রিয়াল। ম্যাচের ৯ মিনিটে আর্দা গুলেরের মাপা ফ
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে ২১০ রানে গুটিয়ে দিলেও দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৩ উইকেটে ৩৯ রান তুলে ১০৭ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্নবিরতিতে গেছে টাইগাররা।
৮ ঘণ্টা আগে