স্ট্রিম প্রতিবেদক

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলতে এসেছে অস্ট্রেলিয়া। মিরপুরের স্পিন মন্থর উইকেটের পরিবর্তে পিচ কিউরেটর টনি হেমিংয়ের অধীনে প্রস্তুত হচ্ছে ব্যাটার ও বোলারের সমান সুবিধা পাওয়া ‘স্পোর্টিং উইকেট’।
রোববার (৭ জুন) সকালে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রথমে অনুশীলনে নামে অস্ট্রেলিয়া দল। এরপর দুপুরের কড়া রোদে নামে বাংলাদেশ দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ওপেনার সৌম্য সরকারসহ টাইগার স্কোয়াডের সদস্যরা নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলনে ঘাম ঝরিয়েছেন। ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দেওয়াই এখন শান্তর দলের প্রধান লক্ষ্য।
বাংলাদেশ সফরে স্বাগতিকদের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। আগামী ৯, ১১ ও ১৪ জুন মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ওয়ানডে।
এরপর টি-টোয়েন্টি পর্বের জন্য দুই দল যাবে চট্টগ্রামে। ১৭, ১৯ ও ২১ জুন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ।

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন নয়। এবারও এমন অভিযোগ উঠেছিল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে তদন্ত শেষে তারা জানিয়েছে, টুর্নামেন্টের কোনো ম্যাচে বেটিং বা ম্যাচের ফল প্রভাবিত করার মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
৬ ঘণ্টা আগে
একই মাঠ, একই প্রতিপক্ষ। মাঝখানে কেটে গেছে ১৭ বছর। বৃহস্পতিবার (২৩ জুলাই) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ২০২৭ সালের ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে। সেখানে বাংলাদেশের একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে লর্ডসে।
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেরা একাদশে মেসি, এমবাপ্পে, হলান্ড কিংবা রদ্রির মতো তারকা থাকবে এমনটা প্রত্যাশিত। তবে এবারের বিশ্বকাপ শুধু প্রতিষ্ঠিত তারকারা নয়, আলোচনায় উঠে এসেছে নতুন মুখও। সেই বিবেচনাতেই ঢাকা স্ট্রিম তাঁদের বিশ্বকাপ সেরা একাদশ সাজিয়েছে।
২২ জুলাই ২০২৬