বিশ্বকাপের নক্ষত্র-১৯
স্পোর্টস ডেস্ক

চোটের কারণে ২০২২ বিশ্বকাপ মিস করলেও ২০২৬ আসরে জার্মানির মাঝমাঠের প্রধান ভরসা ২৩ বছর বয়সী ‘ম্যাজিক বয়’ ফ্লোরিয়ান উইর্টজ। বর্তমান সময়ের অন্যতম এই ‘জেন-জি প্লে-মেকার’ মাঠের যেকোনো প্রান্ত থেকে সতীর্থদের নিখুঁত পাস দিতে পারদর্শী। শুধু সতীর্থদের দিয়ে গোল করানোই নয়, প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে গোল করার দক্ষতায়ও তিনি অনন্য।
বায়ার লেভারকুসেনের সাবেক কোচ জাবি আলোনসো বলেন, ‘ফ্লোরিয়ান কেন এত দুর্দান্ত খেলোয়াড় জানেন? কারণ ও মেসির মতো কখন পাস দিতে হয় তা বোঝে। বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেওয়া ওর বড় গুণ।’
লিভারপুলের সাবেক কোচ জার্গেন ক্লপ বলেন, ‘ওকে নিয়ে যদি কারও সংশয় থাকে, তবে শান্ত থাকুন। খুব দ্রুতই প্রিমিয়ার লিগ শাসন করবে উইর্টজ।’
ফ্লোরিয়ানের ক্যারিয়ারের শুরু মোটেও মসৃণ ছিল না। ২০২২ সালের মার্চ মাসে মাত্র ১৮ বছর বয়সে হাঁটুর ক্রুশিয়েট লিগামেন্ট ছিঁড়ে গিয়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যান। তবে সেই সময় কাটিয়ে অনন্য মানসিকতায় মাঠে ফেরেন এবং লেভারকুসেনের হয়ে ১৯৭ ম্যাচে ৫৭ গোল এবং ৬৫ অ্যাসিস্ট করেন।

২০২৩-২৪ মৌসুমে কোনো ম্যাচ না হেরে বুন্দেসলিগা ও ডিএফবি-পোকাল জেতা ছাড়াও টানা দুইবার বুন্দেসলিগার বর্ষসেরা খেলোয়াড় এবং ২০২৫ সালে জার্মানির সেরা ফুটবলার নির্বাচিত হন তিনি।
বায়ার লেভারকুসেনের হয়ে ঐতিহাসিক ডাবল জেতার পর, ২০২৫ সালে রেকর্ড ১২৫ মিলিয়ন ইউরোর ফিতে ইংলিশ জায়ান্ট লিভারপুলে যোগ দেন উইর্টজ। অলরেডদের হয়ে প্রথম মৌসুমে ৪৯ ম্যাচে ৭ গোল ও ১০ অ্যাসিস্টে নিজের জাত চিনিয়েছেন এই তারকা।
জার্মানির হয়ে ৪০ আন্তর্জাতিক ম্যাচে ১১ গোল করেছেন উইর্টজ।
হাঁটুর গুরুতর ইনজুরির কারণে ২০২২ বিশ্বকাপে অংশ নিতে না পারার আক্ষেপ ছিল উইর্টজের। ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের প্রথম বিশ্বমঞ্চ। টনি ক্রুস ও থমাস মুলারদের যুগের অবসানের পর জার্মানির নতুন প্রজন্মের মাঝমাঠের প্রধান কাণ্ডারি ভাবা হচ্ছে তাঁকে। জামাল মুসিয়ালার সঙ্গে তাঁর ‘উইর্টজিয়ালা’ জুটি এবার চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের শিরোপা পুনরুদ্ধারের বড় স্বপ্ন দেখাচ্ছে।
২০২৪ সালের ২৩ মার্চ ফ্রান্সের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাত্র ৭ দশমিক ৯২ সেকেন্ডের মাথায় দূরপাল্লার শটে গোল করে জার্মানির ফুটবল ইতিহাসের সর্বকালের দ্রুততম গোলদাতা বনে যান উইর্টজ। এছাড়া বুন্দেসলিগার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১৮ বছর ৭ মাস ১২ দিন বয়সে ৫০ ম্যাচ খেলার রেকর্ডও রয়েছে তাঁর।

দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
২৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন নয়। এবারও এমন অভিযোগ উঠেছিল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে তদন্ত শেষে তারা জানিয়েছে, টুর্নামেন্টের কোনো ম্যাচে বেটিং বা ম্যাচের ফল প্রভাবিত করার মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
২৩ জুলাই ২০২৬