স্পোর্টস ডেস্ক

১২ বছর পর ফুটবল বিশ্বকাপে ফিরছে আফ্রিকার দেশ আলজেরিয়া। কোচ ভ্লাদিমির পেটকোভিচের নেতৃত্বে একঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে ২০২৬ বিশ্বকাপে চমক দেখাতে চায় দলটি।
১৯৮২ সালের আসরে অভিষেক হওয়া আলজেরিয়ার এটি পঞ্চম বিশ্বকাপ। ২০১৪ বিশ্বকাপে শেষ ১৬-তে জার্মানির কাছে হারলেও ফুটবল ভক্তদের নজর কেড়ে নিয়েছিল। বিশ্বকাপে খেলা ১৩ ম্যাচে তিন জয় এবং সাত হার রয়েছে দলটির ঝুলিতে। ফিফা র্যাঙ্কিংয়ে ২৮তম আলজেরিয়া ফুটবল বিশ্বে ‘দ্য ডেজার্ট ফক্স’ নামে পরিচিত।
এবারের আসরের আফ্রিকান বাছাইপর্বে আলজেরিয়ার আধিপত্য ছিল চোখে পড়ার মতো। ১০ ম্যাচে ৮ জয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তারা।
বিশ্বকাপে আলজেরিয়া লড়বে গ্রুপ ‘জি’-তে। ১৭ জুন জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু অভিযান। এরপর ২৩ জুন অস্ট্রিয়া এবং ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে দ্য ডেজার্ট ফক্সরা।
আসরে আলজেরিয়ার ‘প্লেয়ার টু ওয়াচ’ হিসেবে থাকবেন রিয়াদ মাহরেজ, সাইদ বেনরাহমা এবং মোহাম্মদ আমৌরা। জাতীয় দলের হয়ে ৩৮ গোল করা মাহরেজ বর্তমানে সৌদি প্রো লিগে খেলছেন। বেনরাহমাও সৌদি লিগে নিজের ছন্দে রয়েছেন। তবে নজর থাকবে বাছাইপর্বে ১০ গোল করা স্ট্রাইকার মোহাম্মদ আমৌরার ওপর।
বিশ্লেষকদের মতে, গ্রুপ ‘জি’-তে আর্জেন্টিনা ফেবারিট হলেও আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যে নকআউটের লড়াই হবে। ১৭ জুন জর্ডানের বিপক্ষে জয় দিয়ে শুরু এবং অস্ট্রিয়াকে আটকে দিতে পারলেই পেটকোভিচের শিষ্যদের শেষ ১৬-র ভাগ্য নিশ্চিত।

২০২৬ ফিফা বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে গ্রুপ পর্বের ৩২টি ম্যাচ, নকআউট রাউন্ডের ৫২টি ম্যাচ, কোয়ার্টারফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী এবং ফাইনাল।
৬ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে জশ ইংলিসের উইকেট পাওয়ার পর আগ্রাসী আচরণের মাশুল হিসেবে আইসিসির থেকে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন নাহিদ রানা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আইসিসি।
৭ ঘণ্টা আগে
মাত্র ১৯ বছর বয়স। এর মধ্যেই তকমা পেয়েছেন বিস্ময় বালকের। সান্তোসের পেলের পর আর কাউকে এভাবে পায়নি ব্রাজিল। তিনি এনড্রিক, ফুটবলের ভবিষ্যৎ ‘রাজা’।
৮ ঘণ্টা আগে
ফুটবলে প্রায় এমন কোনো শিরোপা নেই, যা তাঁর নেই। তিনি লিওনেল আন্দ্রেস মেসি। এলএম-১০। আকাশি-সাদা জার্সির রক্তমাংসের মানুষ মেসির আর একটিই নাম হতে পারে, তা ‘অমরত্ব’।
৯ ঘণ্টা আগে