স্পোর্টস ডেস্ক

একই মাঠ, একই প্রতিপক্ষ। মাঝখানে কেটে গেছে ১৭ বছর। বৃহস্পতিবার (২৩ জুলাই) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ২০২৭ সালের ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে। সেখানে বাংলাদেশের একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে লর্ডসে। ম্যাচটি ২০২৭ সালের ২৮ মে।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে নিজেদের গ্রীষ্মকালীন টেস্ট মৌসুম শুরু করবে ইংল্যান্ড। এরপরই খেলবে বহুল প্রতীক্ষিত অ্যাশেজ সিরিজ।
বাংলাদেশের জন্য লর্ডস শুধু একটি ভেন্যু নয়, এটি একটি অসমাপ্ত গল্পও। ২০১০ সালে লর্ডসে বাংলাদেশের হয়ে ঐতিহাসিক সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। ৯৪ বলে সেঞ্চুরি করে ক্রিকেটের ‘মক্কা’খ্যাত এই মাঠের অনার্স বোর্ডে নাম তুলেছিলেন তিনি। একই ম্যাচে ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে জায়গা করে নিয়েছিলেন শাহাদাত হোসেনও। তবে ব্যক্তিগত অর্জনের সেই ম্যাচে দল হিসেবে জয়ের দেখা পায়নি বাংলাদেশ।
এ পর্যন্ত দুই দল টেস্ট ম্যাচে ১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে, বাকি ৯টিতে ইংল্যান্ড। বাংলাদেশের একমাত্র জয়টি আসে ২০১৬ সালে মিরপুরে। সেবার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের স্পিনে ভর করে ইংল্যান্ডকে ১০৮ রানে হারিয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ নিয়ে ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গোল্ড বলেন, বাংলাদেশের পুরুষ দলের বিপক্ষে লর্ডসে একমাত্র টেস্ট আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ২০১০ সালের পর আবারও নিজেদের মাঠে তাদের বিপক্ষে টেস্ট খেলব। বাংলাদেশের পুরুষ দলের পাশাপাশি বাংলাদেশের নারী দলকে নিয়েও একটি হোয়াইট-বল সিরিজ আয়োজন করব।
এ ছাড়া বাংলাদেশের নারী ক্রিকেট দলও সফর করবে ইংল্যান্ডে। তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে দুই দল।
নারী দলের সফরের সূচি
৮ সেপ্টেম্বর: প্রথম টি-টোয়েন্টি (নর্থহ্যাম্পটন)
১০ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি (টনটন)
১২ সেপ্টেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি (উস্টার)
১৭ সেপ্টেম্বর: প্রথম ওয়ানডে (হোভ)
২১ সেপ্টেম্বর: দ্বিতীয় ওয়ানডে (ক্যান্টারবেরি)
২৪ সেপ্টেম্বর: তৃতীয় ওয়ানডে (চেমসফোর্ড)

বিশ্বকাপের সেরা একাদশে মেসি, এমবাপ্পে, হলান্ড কিংবা রদ্রির মতো তারকা থাকবে এমনটা প্রত্যাশিত। তবে এবারের বিশ্বকাপ শুধু প্রতিষ্ঠিত তারকারা নয়, আলোচনায় উঠে এসেছে নতুন মুখও। সেই বিবেচনাতেই ঢাকা স্ট্রিম তাঁদের বিশ্বকাপ সেরা একাদশ সাজিয়েছে।
২১ ঘণ্টা আগে
আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।
২১ জুলাই ২০২৬
আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। মঙ্গলবার (২১ জুলাই) দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২১ জুলাই ২০২৬
বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিশ্বজয়ের পর মেটলাইফ স্টেডিয়ামে আনন্দে মেতে উঠেছে লামিন ইয়ামালের ছোট ভাই কেইন ইয়ামাল। একই রাতে হাজার মাইল দূরের যুদ্ধবিধ্বস্ত গাজার আশ্রয়কেন্দ্রগুলোতেও দেখা গেছে ফিলিস্তিনি শিশুদের বাঁধভাঙা উচ্ছ্বাস।
২০ জুলাই ২০২৬