স্ট্রিম প্রতিবেদক

সারা দেশের জেলা পর্যায়ের স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্সগুলো সংস্কার করে সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান।
আমিনুল হক বলেন, ‘সারা দেশের জেলা পর্যায়ের স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্সগুলো সংস্কার করে সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। সংস্কারের পর এসব মাঠ বা স্টেডিয়ামে মেলা বসানোর জন্য কোনো বরাদ্দ দেওয়া হবে না।’
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী জানান, দেশের আনাচকানাচ থেকে নতুন খেলোয়াড় তৈরির জন্য ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৬৪ জেলায় একযোগে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন। এর মাধ্যমে দেশব্যাপী ক্রীড়াঙ্গনে নতুন জাগরণ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাকার খেলার মাঠগুলোর বর্তমান অবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মাঠগুলো যাতে খেলাধুলার উপযোগী থাকে, সে জন্য তিনজন মন্ত্রী ও সচিবরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন মাঠ পরিদর্শন করেছেন। যেগুলো খেলার উপযোগী মাঠ, সেগুলোতে তারা (সিটি করপোরেশন) হকারদের রাখবে না।
তিনি আরও জানান, হকারদের সুশৃঙ্খল পুনর্বাসনের জন্য নির্দিষ্ট ৯টি জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
ক্রীড়া উন্নয়নের পাশাপাশি যুব উন্নয়নেও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন আমিনুল হক। যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিংসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

.png)

সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর জয়সূচক গোলে আল তাওউনকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল নাসর। শুক্রবার (২৯ আগস্ট) রাতের এ গোলে ক্যারিয়ারের ৯৭৮তম গোলের দেখা পেলেন রোনালদো।
৩৬ মিনিট আগে
জার্মান বুন্দেসলিগায় কিমিচ ও সাইবারির জোড়া অ্যাসিস্টে স্টুটগার্টকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। শুক্রবার (২৮ আগস্ট) রাতে ঘরের মাঠে দাপুটে জয়ে নতুন মৌসুম শুরু করেছে বাভারিয়ানরা।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সফর শেষে শুক্রবার (২৮ আগস্ট) দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে পেস বোলিং কোচ তালহা জুবায়ের জানান, অস্ট্রেলিয়াকে হারানোর ব্যাপারে দেশ ছাড়ার আগে থেকেই আত্মবিশ্বাসী ছিল দল।
২ ঘণ্টা আগে
ইংলিশ প্রিমিয়ার লিগে রায়ান শেরকি ও আর্লিং হলান্ডের জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। শুক্রবার (২৮ আগস্ট) রাতে ক্রিস্টাল প্যালেসের মাঠ সেলহার্স্ট পার্কের এ ম্যাচে বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সিটি।
৪ ঘণ্টা আগে