স্পোর্টস ডেস্ক

নাহিদ রানার পেস ঝড়ে মাত্র ১৪১ রানেই অলআউট হয়েছে জিম্বাবুয়ে। নিজের ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম ম্যাচে ২১ রানে ৬ উইকেট নিয়ে স্বাগতিকদের একাই ধসিয়ে দিয়েছেন নাহিদ। তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে যেতে বাংলাদেশের প্রয়োজন ১৪২ রান।
সোমবার (৬ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে টসে হেরে ব্যাটিং করতে নামে জিম্বাবুয়ে। দুই উদ্বোধনী ব্যাটসম্যান বেন কারান ও ব্রায়ান বেনেট শুরুটা ভালোই করেছিলেন। তবে ষষ্ঠ ওভারের চতুর্থ বলে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত এক থ্রোতে রান আউটের ফাঁদে পড়ে মাঠ ছাড়েন বেন কারান। এর পরের বলেই তাসকিনের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন অন্য ওপেনার ব্রায়ান বেনেট (১৭)। পরের ওভারে তাসকিন আরভিনকেও গোল্ডেন ডাক উপহার দিলে প্রথম পাওয়ার প্লেতে ৩৮ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে।
শুরুটা তাসকিন করলেও এরপর জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে মূল ধস নামান তরুণ পেসার নাহিদ রানা। তাঁর গতির মুখে টিকতে না পেরে একে একে সাজঘরে ফেরেন সিকান্দার রাজা (১), ওয়েসলি মাধেভেরে (০), ক্লাইভ মাদান্দে এবং ইনোসেন্ট কায়া (২৬)। ব্র্যাড ইভান্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করে ওয়ানডে ক্যারিয়ারের ৩য় ফাইফার তুলে নেন নাহিদ। মাত্র ৭০ রানেই ৮ উইকেট হারিয়ে একশর নিচে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে জিম্বাবুয়ে।
তবে শেষ দিকে রিচার্ড এনগারাভা ও নিউম্যান নিয়ামহুরি ৬৩ রানের লড়াকু জুটি গড়ে কিছুটা সম্মানজনক অবস্থানে নিয়ে যান। ২৭ রান করে নাহিদ রানার শিকার হয়েই ফিরতে হয় এনগারাভাকে। এরপর ৩৩ রান করা নিয়ামহুরিকে ফিরিয়ে দিয়ে জিম্বাবুয়ের ইনিংসের সমাপ্তি টানেন মেহেদী হাসান মিরাজ।
জিম্বাবুয়ে: ১৪১/১০ (৩৩.৪ ওভার) (নিয়ামহুরি ৩৩, এনগারাভা ২৭; নাহিদ রানা ৬/২১, তাসকিন ২/৩২)

.png)

টানা দুই মৌসুম ট্রফিশূন্য স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ট্রফি খরা কাটাতে দীর্ঘ ১৩ বছর পর দলটির ডাগআউটে ফিরেছেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো। বার্সেলোনাকে টপকে স্প্যানিশ লা লিগায় রিয়ালের আধিপত্য ফেরাতে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আবারও 'স্পেশাল ওয়ান'-এর ওপরই ভরসা রাখছেন। ফরাসি তারকা কিলিয়া
১ ঘণ্টা আগে
ক্যাম্প ন্যুতে আল আহলির প্রতিরোধ ভেঙে গাম্পার ট্রফি নিজেদের ঘরেই রেখে দিল বার্সেলোনা। বৃহস্পতিবার (২০ আগস্ট) মিশরের ক্লাবটিকে ২-১ গোলে হারিয়ে প্রাক্-মৌসুমের গুরুত্বপূর্ণ এই শিরোপা জিতেছে কাতালান ক্লাবটি।
৬ ঘণ্টা আগে
সম্প্রতি খেলার সময় আচমকা অজ্ঞান হয়ে মাঠে পড়ে যান বায়ার্ন মিউনিখের জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা। চার দিনের ব্যবধানে দুবার মাঠে ঢলে পড়েন তিনি।
১৯ আগস্ট ২০২৬
ইংল্যান্ডের ন্যাশনাল লিগ কাপের শিরোপার জয়ের পথে দারুণ এক জয় পেয়েছে বোরহ্যাম উড। আর সে জয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার ফারহান বিন ওয়াহিদ।
১৯ আগস্ট ২০২৬