স্ট্রিম প্রতিবেদক

এস্তাদিও আসতেকায় বৃহস্পতিবার তৈরি হলো দুটি ভিন্ন গল্প। একদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল পেল উজবেকিস্তান, অন্যদিকে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল কলম্বিয়া। অভিজ্ঞতায় এগিয়ে থাকা কলম্বিয়া ‘কে’ গ্রুপের ম্যাচে শেষপর্যন্ত উজবেকিস্তানকে হারিয়েছে ৩–১ গোলে।
বিশ্বকাপ অভিষেক ম্যাচে হলেও শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল উজবেকিস্তান। যদিও প্রথমার্ধেই এগিয়ে যায় কলম্বিয়া। ম্যাচের ৪০ মিনিটে লুইস দিয়াজের বাড়ানো বল বক্সের ভেতর থেকে জালে পাঠান ডিফেন্ডার দানিয়েল মুনিওজ। সেই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কলম্বিয়া।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই পাল্টা আক্রমণে মনোযোগী হয় উজবেকিস্তান। আর তাতেই আসে ইতিহাসের মুহূর্ত। ম্যাচের ৬০তম মিনিটে এলদর শোমুরোদভের দুর্দান্ত ভলি কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারলে রিবাউন্ড বল পেয়ে যান আব্বোসবেগ ফাইজুল্লায়েভ। হেডে বল জালে পাঠিয়ে বিশ্বকাপে উজবেকিস্তানের প্রথম গোলদাতা হয়ে যান তিনি।
গোলের পর উচ্ছ্বাসে ভাসে এশিয়ার নতুন অতিথিরা। কিন্তু সমতা ধরে রাখতে পারেনি তারা। মাত্র পাঁচ মিনিট পরই কলম্বিয়াকে আবার এগিয়ে দেন লুইস দিয়াজ। বক্সে ঢুকে ডান পায়ের দুর্দান্ত কোনাকুনি শটে বল জালে পাঠান বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড।
শেষ দিকে ম্যাচে সমতা আনার চেষ্টা করে উজবেকিস্তান। তবে যোগ করা সময়ের নবম মিনিটে পাল্টা আক্রমণ থেকে হামিন্টন কাম্পাজের গোলে ৩–১ ব্যবধানে জয় নিশ্চিত করে কলম্বিয়া।
এই জয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিল কলম্বিয়া। আর হারলেও নিজেদের ফুটবল ইতিহাসের পাতায় জায়গা করে নিল উজবেকিস্তান। বিশ্বকাপের অভিষেক ম্যাচেই পেল প্রথম গোলের স্বাদ।

.png)

জিনেদিন জিদানের দায়িত্ব নেওয়ার পরই ফ্রান্সের ফুটবলে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী ২ অক্টোবর ইতালির বিপক্ষে স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামের ৮০ হাজার আসনের সব টিকিট মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে।
১৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জনের কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের তরুণ দাবাড়ু মনন রেজা নীড়ের। হাঙ্গেরির বুদাপেস্টে ‘সিক্স ডেজ জুলাই ২০২৬ জিএম-বি’ দাবা টুর্নামেন্টে প্রথম আট রাউন্ডে চার জয় ও চার ড্রয়ে দারুণ সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি।
০১ আগস্ট ২০২৬
হাঙ্গেরির বুদাপেস্টে ‘সিক্স ডেজ গ্র্যান্ডমাস্টার-বি’ দাবা টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। অষ্টম রাউন্ড শেষে ৮ খেলায় ৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে যৌথভাবে শীর্ষে তিনি।
০১ আগস্ট ২০২৬
বাংলাদেশের মাটিতে ২৩ বছর পরে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। শনিবার (১ আগস্ট) ভুটানে টুর্নামেন্টের ড্র হয়।
০১ আগস্ট ২০২৬