স্ট্রিম প্রতিবেদক

হ্যারি কেইনের নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। তবে চোট ও ফর্ম বিবেচনায় ফিল ফোডেন, কোল পালমার, আলেকজান্ডার-আর্নল্ড ও হ্যারি ম্যাগুয়ারের মতো বড় তারকারা স্কোয়াড থেকে বাদ পড়েছেন।
ফোডেন ও পালমারকে বিশ্বকাপ দলে না রাখা প্রসঙ্গে কোচ টমাস টুখেল বলেন, ‘এই খেলোয়াড়দের বিশ্বকাপে না থাকার খবর দেওয়া আমার জন্য বেশ কঠিন ছিল।’
এই মৌসুমে প্রিমিয়ার লিগে ইংলিশদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা নটিংহ্যাম ফরেস্টের মিডফিল্ডার মরগান গিবস-হোয়াইট এবং লিডসের স্ট্রাইকার ডমিনিক কালভার্ট-লুইনও দলে জায়গা পাননি।
তবে দলে জায়গা পেয়েছেন লিভারপুলের সাবেক অধিনায়ক ও ব্রেন্টফোর্ডের অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। গোলপোস্ট সামলানোর দায়িত্বে থাকছেন জর্ডান পিকফোর্ড, আর ব্যাক-আপ হিসেবে আছেন ডিন হেন্ডারসন ও জেমস ট্রাফোর্ড।
রক্ষণভাগে জন স্টোন্স ও মার্ক গুয়েহির পাশাপাশি চমক হিসেবে ম্যানচেস্টার সিটির ২১ বছর বয়সী ডিফেন্ডার নিকো ও'রাইলি সুযোগ পেয়েছেন। চোট কাটিয়ে রক্ষণভাগে ফিরেছেন রিস জেমস এবং টিনো লিভরামেন্টো।
মাঝমাঠ সামলাবেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম ও আর্সেনালের ডেকলান রাইস। আক্রমণভাগে হ্যারি কেইনের ব্যাক-আপ হিসেবে থাকছেন অলি ওয়াটকিনস ও সৌদি লিগে খেলা ইভান টোনি। এছাড়া উইংয়ে খেলবেন বুকায়ো সাকা ও মার্কাস রাশফোর্ড।
আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। এরপর ২৩ জুন ঘানা এবং ২৭ জুন পানামার মুখোমুখি হবে তারা।
গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড (এভারটন), ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জেমস ট্রাফোর্ড (ম্যানচেস্টার সিটি)
রক্ষণ: রিস জেমস (চেলসি), টিনো লিভরামেন্টো, ড্যান বার্ন (নিউক্যাসল), মার্ক গুয়েহি, জন স্টোন্স, নিকো ও'রাইলি (সবাই ম্যানচেস্টার সিটি), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), জ্যারেল কোয়ানসাহ (বায়ার লেভারকুসেন), জেদ স্পেন্স (টটেনহ্যাম)।
মাঝমাঠ: ডেকলান রাইস (আর্সেনাল), এলিয়ট অ্যান্ডারসন (নটিংহ্যাম ফরেস্ট), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), জর্ডান হেন্ডারসন (ব্রেন্টফোর্ড), কোবি মাইনো (ম্যানচেস্টার ইউনাইটেড), মরগান রজার্স (অ্যাস্টন ভিলা), এবেরেচি এজি (আর্সেনাল)।
আক্রমণ: হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), ইভান টোনি (আল-আহলি), অলি ওয়াটকিনস (অ্যাস্টন ভিলা), বুকায়ো সাকা, নোনি মাদুয়েকে (আর্সেনাল), মার্কাস রাশফোর্ড (বার্সেলোনা), অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল)।

.png)

লিওনেল মেসির বাবা জর্জ মেসি ৬৮ বছর বয়সে মারা গেছেন। আর্জেন্টিনা ও স্পেনের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় রাত ১০টার দিকে রোজারিওতে মারা যান তিনি।
১৭ মিনিট আগে
১৯৮৭ সাল বাংলাদেশের দাবার ইতিহাসে মাইলফলক হয়ে থাকা একটি বছর। সে বছরই মাত্র ২১ বছর বয়সে নিয়াজ মোরশেদ বাংলাদেশের প্রথম গ্রান্ডমাস্টার হন। তাঁর হাত ধরে বিশ্বদাবার মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ। এরপর আরও চারজন বাংলাদেশি গ্র্যান্ডমাস্টার হয়েছেন, কিন্তু ২০০৮ সালে এনামুল হোসেন রাজীবের পর সেই তালিকায় আর
৩ ঘণ্টা আগে
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম থেকে ধারে ন্যাশনাল লিগের দল বোরহ্যাম উড এফসিতে যোগ দিয়েছেন ১৯ বছর বয়সী বাংলাদেশি ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। ২০২৬-২৭ মৌসুম এই ক্লাবেই খেলবেন তিনি।
৩ ঘণ্টা আগে
মূল টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচেই অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সের সামনে নাজেহাল হয়েছে বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের পেসার ক্যাম্পবেল থম্পসনের বিধ্বংসী বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এতে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হেরেছে বাংলাদেশ
৭ ঘণ্টা আগে