স্পোর্টস ডেস্ক

অতিরিক্ত সময়ে জোড়া গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে পা রাখল লিওনেল মেসির আর্জেন্টিনা। ১১১ মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতায় ছিল ম্যাচ। এর পরের মিনিটে চমৎকার এক বাঁকানো শট আর্জেন্টিনাকে লিড এনে দেন জুলিয়ান আলভারেজ। অতিরিক্ত সময়ের ইনজুরি টাইমে আরেক গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন লাউতারো মার্তিনেজ।
রোববার (১২ জুলাই) কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল লিওনেল স্কালোনির দল। ম্যাচের ১০ মিনিটেই গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
এই গোলে অ্যাসিস্ট করে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১০টি অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি। ছাড়িয়ে যান দিয়েগো ম্যারাডোনার কীর্তি ।
গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে সুইজারল্যান্ড। গ্রানিত জাকার নেতৃত্বে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে তারা। দুই প্রান্ত ব্যবহার করে এবং লং বলে আক্রমণ গড়লেও আর্জেন্টিনার সংগঠিত রক্ষণ তাদের সুযোগ কাজে লাগাতে দেয়নি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সুইজারল্যান্ড। ৫০ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের দারুণ রক্ষণে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় তারা। এরপরও একের পর এক আক্রমণ চালিয়ে যায় সুইসরা। অবশেষে ৬৭ মিনিটে রিকার্দো রদ্রিগেজের পাস থেকে গোল করে সমতা ফেরান ড্যান এনদোয়ে।
চার মিনিট পর বড় ধাক্কা খায় সুইজারল্যান্ড। ভিএআরের পর ব্রিল এম্বোলোর ডাইভিং ধরা পড়লে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এই ফরোয়ার্ড। ১০ জনের দলে পরিণত হওয়ার পরও শেষ পর্যন্ত আর্জেন্টিনার আক্রমণ ঠেকিয়ে নির্ধারিত সময়ে ১-১ সমতা ধরে রাখে সুইসরা। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পায়নি আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের ১১২ মিনিটে জয়ের দেখা পায় তারা। বদলি হিসেবে নামা হোসে ম্যানুয়েল লোপেসের বাড়ানো বল থেকে বাঁ দিক দিয়ে ঢুকে ডান পায়ের বাঁকানো শটে গোল করেন জুলিয়ান আলভারেজ।
ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান লাউতারো মার্তিনেজ। দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন তিনি।
৩–১ ব্যবধানের এই জয়ে টানা দ্বিতীয়বার মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

.png)

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ‘ফিফা আশিয়ান কাপ-২০২৬’ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রধান কোচ থমাস ডুলির অধীনে বৃহস্পতিবার থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। মঙ্গলবার (২৫ আগস্ট) ঘোষিত এ দলের প্রস্তুতি ক্যাম্পে ডাক পাননি হামজা-সমিতদের মতো ফুটবলাররা। বিদেশ
১৪ ঘণ্টা আগে
নতুন কুঁড়ি স্পোর্টসের আটটি ইভেন্টের ওপর বই লেখা হয়েছে এবং আগামী বছর থেকেই তা স্কুলে চালু করা হবে। প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে এ বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
১৫ ঘণ্টা আগে
প্রিমিয়ার লিগের নতুন মৌসুম জয় দিয়ে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল ও রানার্সআপ ম্যানচেস্টার সিটি। তবে দুই দলের জয়ের গল্পটা একেবারেই আলাদা। আর্সেনাল পেয়েছে দাপুটে জয়, আর সিটিকে জিততে হয়েছে শেষ মুহূর্তের নাটকীয়তায়। একই সঙ্গে প্রথম সপ্তাহে ধাক্কা খেয়েছে অনেকগুলো বড় ক্লাব।
২৪ আগস্ট ২০২৬
বার্সেলোনার সামনে উড়ে গেল এলচে। লা লিগার নতুন মৌসুম ৫ গোলের জয়ে শুরু করলেন হ্যান্সি ফ্লিক। রাফিনিয়া ও ফেরমিন লোপেজ জোড়া গোল করেন। অন্য গোল করেছেন করিম আদেয়েমি। রোববার (২৩ আগস্ট) এলচের ঘরের মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য দেখায় বার্সা। ১৪ মিনিটে পেনাল্টি থেকে রাফিনিয়ার গোলে এগিয়ে য
২৪ আগস্ট ২০২৬