বিশ্বকাপের নক্ষত্র-২৫
স্পোর্টস ডেস্ক

লুসাইল স্টেডিয়ামে ঘড়ির কাঁটায় তখন ৮১ মিনিট। ২-০ গোলে পিছিয়ে থাকা ফ্রান্স একদম খাদের কিনারায়। প্রথম গোলের ঠিক ৯৭ সেকেন্ড পর মার্কাস থুরামের ভাসানো বলে শূন্যে শরীর ভাসিয়ে ডান পায়ের এক বুলেট গতির ভলিতে জাল কাঁপালেন এমবাপ্পে! চোখের পলকে ২-২ সমতায় ফিরে রচিত হলো বিশ্বকাপ ইতিহাসের মহাকাব্যিক এক রোমাঞ্চকর উপাখ্যান। তাই তো কিলিয়ান এমবাপ্পের নাম শুনলেই সবার চোখে ভাসে সেই ফাইনালের অতিমানবিক পারফরম্যান্সের কথা।
২৭ বছর বয়সী এই ফরাসি তারকা বর্তমানে লেফট উইঙ্গার এবং সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে ফুটবল দুনিয়া শাসন করছেন। জাতীয় দল এবং রিয়াল মাদ্রিদ, দুই জায়গাতেই খেলেন ১০ নম্বর জার্সিতে।
এমবাপ্পেকে নিয়ে ফ্রান্স দলের প্রধান কোচ দিদিয়ের দেশম বলেছিলেন, ‘ও মাঠে থাকা মানেই প্রতিপক্ষের ওপর অতিরিক্ত মানসিক চাপ। ওর গতি আর দূরদর্শিতা অবিশ্বাস্য। শুধু গোলদাতা নয়, বরং মাঠের ভেতর এবং বাইরে সত্যিকারের নেতা।’

ফুটবল কিংবদন্তি পেলে বলেছিলেন, ‘এমবাপ্পের মাঝে আমি নিজেকে খুঁজে পাই। তাঁর গতি আর খেলার ধরন সত্যিই অসাধারণ।’
ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের মতে, এমবাপ্পে অদূর ভবিষ্যতে ইতিহাসে সবাইকে ছাড়িয়ে যাবেন।
মাত্র ১৯ বছর বয়সেই ফুটবলের সর্বোচ্চ সম্মান ফিফা বিশ্বকাপের স্বাদ পেয়েছেন এমবাপ্পে। এছাড়া ফ্রান্সের হয়ে জিতেছেন উয়েফা নেশনস লিগ। ক্লাব ফুটবলে পিএসজির হয়ে ছয়বার ফরাসি লিগ, একাধিকবার ফরাসি কাপ এবং সুপার কাপ জিতেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে ইতিমধ্যে উয়েফা সুপার কাপের শিরোপা তাঁর ঝুলিতে উঠেছে।
ব্যক্তিগত অর্জনে ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বুট, ২০১৮ বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার এবং রেকর্ড পাঁচবার ফরাসি লিগের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব পেয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে ২০২৪-২৫ মৌসুমেও গোল্ডেন বুট জিতেছেন তিনি।
ফ্রান্সের হয়ে ৯৭ ম্যাচে করেছেন ৫৬ গোল। ফিফা বিশ্বকাপেই তাঁর গোলের সংখ্যা ১২। ফুটবল বোদ্ধারা বলছেন, বিশ্বকাপে জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড এবারেই ভেঙে ফেলবেন এমবাপ্পে।

পিএসজির হয়ে ৩০৮ ম্যাচে করেছেন ২৫৬ গোল ও ১১০ অ্যাসিস্ট। রিয়াল মাদ্রিদের জার্সিতে ৬৫ ম্যাচে করেছেন ৫৬ গোল। সদ্য সমাপ্ত ২০২৫-২০২৬ মৌসুমে করেছেন ২৫ গোল। ক্যারিয়ারের শুরুতে ১৬ বছর বয়সে ফরাসি ক্লাব মোনাকোর হয়ে ৪১ ম্যাচে করেন ১৬ গোল।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে মাত্র ১৯ বছর বয়সে কিলিয়ান এমবাপ্পে ফুটবল বিশ্বের নজর কাড়েন। ৪ গোলের পাশাপাশি জেতেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। ফ্রান্স জেতে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ।
২০২২ সালের কাতার বিশ্বকাপে ফুটবল ভক্তদের সর্বকালের অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দেন। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিকসহ পুরো টুর্নামেন্টে রেকর্ড ৮ গোল করে জেতেন 'ফিফা গোল্ডেন বুট'।
এবারের আসর কিলিয়ান এমবাপ্পের ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ। কাতার বিশ্বকাপের ফাইনালে একদম কাছে গিয়েও ট্রফি হারানোর সেই ক্ষত তিনি ভুলতে চাইবেন। ফ্রান্সকে তৃতীয় শিরোপা এনে দিতে সেরাটা উজাড় করে দেবেন।
১৯৬৬ সালে জিওফ হার্স্টের পর ফুটবল ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ফিফা বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিকের রেকর্ড গড়েন এমবাপ্পে।

দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
২৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন নয়। এবারও এমন অভিযোগ উঠেছিল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে তদন্ত শেষে তারা জানিয়েছে, টুর্নামেন্টের কোনো ম্যাচে বেটিং বা ম্যাচের ফল প্রভাবিত করার মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
২৩ জুলাই ২০২৬