নওগাঁয় ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনা
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে পুলিশের এক কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়েছে গেছে। সোমবার সকালে আত্রাই রেলওয়ে স্টেশনে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন আত্রাই থানার ওসি। আহত কনস্টেবল এমরান বর্তমানে বাগেরহাটে কর্মরত। তাঁর শ্বশুর বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে।