দগ্ধ ভবনে মাহবুবুর রহমানের শিল্পকর্ম ‘আলো’অগ্নিদগ্ধ প্রথম আলো ভবনে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’র প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে প্রদর্শনীটি।
উর্দু বলা ও লেখা ভুলছে বিহারি ক্যাম্পের তরুণরানাসিমা কথাগুলো বিশুদ্ধ উর্দুতে বলতে পারলেও, পঞ্চম শ্রেণি পড়ুয়া আরমান একই বিষয় বাংলা ও উর্দু মিশিয়ে বলল। নাতির জবাবে নাসিমার চোখেমুখে হতাশা স্পষ্ট।
ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ৩য় কর্মদিবসে দেশের স্থবিরতা কাটাতে এবং ইশতেহারের প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ ও সচিবদের বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন। জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই এই সরকারের মূল লক্ষ্য।
বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারেবগুড়ায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কোথায় হারিয়ে যাচ্ছে বিশ্বের বিপন্ন ভাষাবিশ্বজুড়ে ভাষার তালিকা বা ক্যাটালগ তৈরি করা সংস্থা এথনোলগের তথ্যমতে, ইংরেজি বিশ্বের সবচেয়ে বেশি কথিত ভাষা। ১৮৬টি দেশে প্রায় দেড় শ কোটি মানুষ এই ভাষায় কথা বলে। এর মধ্যে প্রতি ১০ জনের মধ্যে দুজন মানুষের মাতৃভাষা ইংরেজি। বাকি ৮০ শতাংশ মানুষ একে দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে ব্যবহার করে।
হ্যাঁ-এর জন্য শপথের প্রয়োজন নেই, অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রীপানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘সংসদ সদস্যদের শপথ হয়েছে, আমরা শপথ নিয়েছি। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেইজ হবে। হ্যাঁ এর শপথের কোনও প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে; এটাই জুলাই সনদ।’
কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৫ জনেরকুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশায় থাকা পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৪৭ পদে নিয়োগ, আবেদন শেষ কালসরকারি ব্যাংকে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন অনেকেই। চাকরিপ্রার্থীদের সেই স্বপ্ন পূরণের সুযোগ নিয়ে এসেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৫ম থেকে ১০ম গ্রেডের মোট ৪৭টি শূন্য পদে জনবল নিয়োগের একটি বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রোজায় ডায়াবেটিস রোগীর ওষুধ ও ইনসুলিন: কখন, কতটা নেবেনরোজার সময় সুস্থ থাকতে ব্যক্তিগত সচেতনতা ও চিকিৎসকের সঠিক নির্দেশনার কোনো বিকল্প নেই। তাই সবচেয়ে ভালো হবে ইনসুলিন ও ওষুধ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা।
দুর্নীতি-দলীয়করণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে: নজরুল ইসলাম খানবিগত বছরগুলোতে দলীয়করণ, স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, অযোগ্য মানুষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানোর ফলে যে সর্বনাশ হয়েছে, তা কাটিয়ে আমাদের স
মার্চের শেষে চীন যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিনের সফরে চীন যাচ্ছেন। আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল তিনি চীনে থাকবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এটি হবে ২০১৭ সালের পর কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম আনুষ্ঠানিক বেইজিং সফর। খবর আল-জাজিরার।
শাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে ১৭ দিন বন্ধ ক্লাস-পরীক্ষাসিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে ১৭ দিন ধরে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের শিক্ষার্থীরা ওই নিয়োগ বাতিল ছাড়া ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছেন।
গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় বাড়ছে বেকারত্ব, করা হবে কর্মমুখী: শিক্ষামন্ত্রীশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা গতানুগতিক ধারায় চলায় বেকারত্ব বাড়ছে; কর্মসংস্থান সৃষ্টিতে সামঞ্জস্য রাখতে পারছে না। অথচ শিক্ষার প্রধান কাজ বেকারত্ব কমানো ও দক্ষ মানবসম্পদ তৈরি করা। এজন্য শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে কর্মমুখী, দক্ষতাভিত্তিক ও যুগোপযোগী করা হবে
ভাষাশহীদ জব্বারের স্মৃতি জাদুঘরে নেই তাঁর কোনো স্মারকভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদ আব্দুল জব্বারের স্মৃতি ধরে রাখতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামে গড়ে তোলা হয়েছিল একটি জাদুঘর। কিন্তু প্রতিষ্ঠার দেড় যুগ পেরিয়ে গেলেও এটি আজও পূর্ণতা পায়নি।
এবারের রমজানের বাজারপবিত্র রমজান মাস শুরু হলেই সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন জাগে যে বাজারের অবস্থা কি? প্রতি বছরের মতো এবারও কি রমজানের দোহাই দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী, নাকি পরিস্থিতি এবার একটু ভিন্ন?
শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে ‘আ.লীগের ৬ নেতাকর্মী’ আটকনোয়াখালীর কোম্পানীগঞ্জে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।