জামায়াত নেতা নিহতের ঘটনায় ইউএনও-ওসি প্রত্যাহারবিএনপি নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষে শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা নিহতের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম এবং ওসি নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।
বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তনরাজধানী ঢাকায় বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন থেকে এই আইন শিক্ষার প্রতিষ্ঠানটি ড. আনোয়ার ল’ কলেজ নামে পরিচালিত হবে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কলেজ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাজ না করেই ১০০০ কোটি টাকা আত্মসাৎ: পিরোজপুরের মিরাজুল দম্পতির বিরুদ্ধে মামলাসরকারের ১ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের দায়ে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম ও তাঁর স্ত্রী শামীমা আক্তারের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নারী প্রার্থীর স্বল্প উপস্থিতি: আইনহীনতা নাকি সামাজিক দায়জুলাই গণঅভ্যুত্থানের পর দুর্নীতি ও অপশাসনের অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারছে না।
টাঙ্গাইলের তাঁত: ঐতিহ্যের মালিকানা ও শিল্পের সম্ভাবনা : বিএনসিইউ সংলাপ ২০২৬টাঙ্গাইলের তাঁত: ঐতিহ্যের মালিকানা ও শিল্পের সম্ভাবনা | বিএনসিইউ সংলাপ ২০২৬
বি-টিম বিতর্ক, মব সহিংসতা ও জুলাইয়ের রাজনীতিআসন্ন নির্বাচন সামনে রেখে স্ট্রিম টকে কথা বলেছেন আপ বাংলাদেশ (ইউনাইটেড পিপলস বাংলাদেশ)-এর প্রধান সংগঠক নাঈম আহমেদ। নতুন দল গঠনের প্রয়োজনীয়তা, আস্থার সংকট, জামায়াতের ‘বি-টিম’ বিতর্ক, সেন্টার-রাইট রাজনীতি, জুলাই অভ্যুত্থানের ভবিষ্যৎ এবং সাম্প্রতিক মব সহিংসতা নিয়ে তিনি কথা বলেছেন।
কী আছে জাতীয় এআই নীতিমালার খসড়ায়বাংলাদেশ সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য একটি সমন্বিত নীতিমালার খসড়া প্রকাশ করেছে। এর নাম জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতি ২০২৬–২০৩০। এটি প্রণয়ন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ ঘোষণা হাইকোর্টেরচট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করার চলমান প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রুল খারিজ করে দেওয়া হয়েছে।
ডিজিটাল এজিং: স্ক্রিনের আলোতে অল্প বয়সেই ত্বকের বার্ধক্যবয়স বাড়লে ত্বকে ভাঁজ পড়বে, এটাই প্রকৃতির স্বাভাবিক নিয়ম। কিন্তু যদি সেই ভাঁজ বিশ কিংবা ত্রিশের কোঠাতেই চোখে পড়তে শুরু করে, তখন তা স্বাভাবিকের চেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। জানলে অবাক হবেন যে নিত্যদিন ব্যবহার করা স্মার্টফোন, ল্যাপটপ কিংবা ট্যাবের স্ক্রিন থেকে বের হওয়া নীল আলো বা ব্লু-লাইটের
মৌলভীবাজার-৪শ্রীমঙ্গল-কমলগঞ্জের স্বাস্থ্য ও পর্যটন খাতের সংকট সমাধানে প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতিশ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দীর্ঘদিনের। গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর মৌলভীবাজার কিংবা সিলেটে পাঠাতে হয়, যা অনেক সময় দরিদ্র মানুষের সামর্থ্যের বাইরে চলে যায়।
জামায়াতের ৩১ জানুয়ারির নারী সমাবেশ স্থগিতকর্মীদের হেনস্তার প্রতিবাদে ডাকা ৩১ জানুয়ারির নারী সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামী। দলটির নারী বিভাগের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ হওয়ার কথা ছিল।
ঝিনাইদহ-১: অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে লড়াইয়ে আসাদুজ্জামানরাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার (অ্যাটর্নি জেনারেল) পদ থেকে ইস্তফা দিয়ে সরাসরি নির্বাচনী মাঠে নেমেছেন অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
ভারত থেকে ফিরলেন আটক ১২৮ মৎস্যজীবীদ্বিপক্ষীয় প্রত্যাবাসন চুক্তির আওতায় ভারতে আটক থাকা ১২৮ মৎস্যজীবীকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ। একসঙ্গে বাংলাদেশে আটক ২৩ ভারতীয় মৎস্যজীবীকে ফেরত পাঠানো হয়েছে।
বেবিচককে বিভক্ত করে রেগুলেটর ও অপারেটর সংস্থা গঠনের সিদ্ধান্তবাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) বিভক্ত করে পৃথক রেগুলেটর ও অপারেটর সংস্থা গঠনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করছে একটি গ্রুপ: মির্জা আব্বাসভোটাধিকার ছিনিয়ে নেওয়ার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘একটি গ্রুপ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করছে।’
প্রতিটি হত্যার হিসাব নেওয়া হবে: নাসীরুদ্দীন পাটওয়ারীশেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রতিটি হত্যা ও শহীদের রক্তের হিসাব নেওয়া হবে।