ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না, প্রত্যাশিত গণতন্ত্র ফিরিয়ে আনা হবেই: সালাহউদ্দিন আহমদনির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘নির্বাচন কমিশনসহ সবার উদ্দেশে বলতে চাই, সমতা বিধান করতে হবে, সাম্যতা আনতে হবে। আমাদের ভদ্রতা দুর্বলতা নয়, আমরা গণতন্ত্রকে ভালোবাসি। আমরা রক্তের সিঁড়ি মাড়িয়ে আজকে এখানে উপনীত হয়েছি।’
প্রথম আলো-ডেইলি স্টারে হামলাকে ‘মধ্যযুগীয় বর্বরতার বহিঃপ্রকাশ’ বললেন নূরুল কবিরপ্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনাকে ‘মধ্যযুগীয় বর্বরতার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীর।
সৌদিতে সোয়া ২ লাখ কেজি স্বর্ণের মজুতের সন্ধানসোদি আরব চারটি ভিন্ন স্থানে নতুন করে মোট ৭ দশমিক ৮ মিলিয়ান আউন্স (প্রায় ২ লাখ ২১ হাজার কেজি) স্বর্ণের মজুতের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি মা’আদেন এই স্বর্ণ খনিগুলোর সন্ধান পায়।
কৌশলের নামে গুপ্ত বেশ ধরেনি বিএনপির কর্মীরা: তারেক রহমানবিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ দমন করে রাখতে পারবে না, ইনশাআল্লাহ।’
চীনের সঙ্গে চুক্তি, আগ্রাসী ট্রাম্পে খেই হারানো কানাডা কি বিকল্পে ঝুঁকছেচুক্তিটির ব্যাপারে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কানাডা-যুক্তরাষ্ট্র সংশ্লিষ্টর বিশেষজ্ঞরা বলেছেন, এই পদক্ষেপ চীন নীতিতে কানাডার উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত। এটি আসলে তাদের বৃহত্তম বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অনিশ্চয়তার কারণে তৈরি হয়েছে।
বিএনপি ক্ষমতায় এলে গুম-খুন ও জুলাই আন্দোলনে শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে: রিজভীজনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করলে বিগত সময়ে গুম, খুন এবং সাম্প্রতিক জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এ জাতি শহীদদের রক্তের ঋণে আবদ্ধ। এই ঋণ আমাদের শোধ করতে হবে।’
গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে তারেক রহমানের মতবিনিময়বিগত গণতান্ত্রিক আন্দোলনে গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বাংলাদেশ ও মিয়ানমারে পায়ের নিচ থেকে মাটি সরছে ভারতেরভারত বর্তমানে দক্ষিণ এশিয়ায় বহুমুখী ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রতিবেশী দেশ বাংলাদেশ ও মিয়ানমার দিল্লির বলয় থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে বলে মনে হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে পাকিস্তান ও চীনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বিরোধপূর্ণ সম্পর্ক।
সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২সিলেটের ওসমানীনগরে তিনটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
নির্বাচন পর্যবেক্ষণে নিরাপত্তা নিয়ে ঝুঁকি দেখছে না ইইউ মিশনবাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে নিজেদের নিরাপত্তা সতর্কতার প্রয়োজনীয়তা দেখছে না ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েনের তথ্য দিয়ে এ তথ্য জানিয়েছেন মিশনের উপ-প্রধান।
ঝিনাইদহে রাতে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা, ঠেকাল জনতাঝিনাইদহের শৈলকুপায় একটি মাদ্রাসায় রাতের আঁধারে নাইটগার্ড নিয়োগ পরীক্ষা নিচ্ছিল কর্তৃপক্ষ। পরে এলাকাবাসীর বাধায় তা ভন্ডুল হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসার সুপার, সভাপতি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি এক নারী কর্মকর্তাকে অবরুদ্ধ করে স্থানীয়রা।
অলি আহমদের বিরুদ্ধে মামলার নিন্দা গোলাম পরওয়ারেরলিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমদ বীর বিক্রমের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সাংবাদিকরা সামাজিক ডাক্তার, কাজই ত্রুটি ধরা: মাহফুজ আনামসাংবাদিকদের ‘সোশ্যাল ডক্টর’ বা সামাজিক ডাক্তার উল্লেখ করে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, শরীরে রোগ আছে কিনা, জানতে যেমন মানুষ চিকিৎসকের কাছে যায়; তেমনি সাংবাদিকরাও সোশ্যাল ডক্টর। সবসময় তাদের কাজই হল সমাজ পরিচালনার সীমাবদ্ধ ও ব্যর্থতাগুলোকে তুলে ধরা।
নেত্রকোনায় জাপার শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগনেত্রকোনায় জাতীয় পার্টির (জাপা) শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সদর-বারহাট্টা আসনের বিএনপির মনোনীত প্রার্থীর অফিসে গিয়ে তাঁরা দলটিতে যোগ দেন।
স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ‘গণমাধ্যম সম্মিলন’ শুরুমতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ঢাকায় গণমাধ্যম সম্মিলন শুরু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে এই সম্মিলন শুরু হয়।
গাজার শাসন দেখভালে ‘শান্তি বোর্ডে’ ব্লেয়ার-রুবিওসহ যারা আছেনফিলিস্তিনের গাজায় শান্তি ফেরানোর জন্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ‘টেকনোক্র্যাট’ প্রশাসন তদারকির জন্য আন্তর্জাতিক ‘বোর্ড অব পিস’ বা শান্তি বোর্ড সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।
উগান্ডার ভোট: বিরোধীদলীয় নেতাকে তুলে নিল সেনাবাহিনীউগান্ডায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখনো ঘোষণা হয়নি। এর মধ্যেই বিরোধীদল দাবি করেছে, তাদের নেতা জনপ্রিয় গায়ক থেকে রাজনীতিতে আসা ববি ওয়াইনকে তার বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। আর্মি হেলিকপ্টারে করে তাকে ‘অজ্ঞাত স্থানে’ নেওয়া হয়েছে।