বিএনপি নেতার ঘরে আগুন, বাঁচানো গেল না স্মৃতিকেওবাঁচানো গেল না ১৭ বছর বয়সী সালমা আক্তার স্মৃতিকে। শরীরে ৯০ শতাংশ দগ্ধ নিয়ে তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
আগুনে ছাই প্রথমার ২৩ হাজার বই, ক্ষতি প্রায় ৯০ লাখ টাকাপ্রথম আলো ভবনে দেওয়া আগুনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে প্রথমা প্রকাশনের বইয়ের দোকান ও অনলাইন স্টোর ‘প্রথমা ডটকম’। বৃহস্পতিবার রাতের অগ্নিকাণ্ডে মোট ২২ হাজার ৯৯৩ কপি বই ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বাজারমূল্য ৯০ লাখ ৬০ হাজার টাকারও বেশি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আগুনে ছাই প্রথমার ২৩ হাজার বই, ক্ষতি প্রায় ৯০ লাখ টাকাপ্রথম আলো ভবনে দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রথমা প্রকাশনের বইয়ের দোকান ও অনলাইন স্টোরের বিপুল বইয়ের ভান্ডার। বৃহস্পতিবার রাতের আগুনে প্রতিষ্ঠানটির প্রায় ২৩ হাজার বই ক্ষতিগ্রস্থ হয়েছে। এই হামলা ও অগ্নিকাণ্ডে সব মিলিয়ে ৯০ লাখ ৬০ হাজার টাকারও বেশি মূল্যের বই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রথম আলো, ডেইলি স্টারে আগুন নিয়ে যা বললেন নূরুল কবীরমব ভায়োলেন্স ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর উপর্যুপরি হামলার প্রতিবাদে সোচ্চার হয়েছেন সংবাদপত্রের সম্পাদক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। গত ২২ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্রতিবাদ সভায় নিউ এজ সম্পাদক নূরুল কবীর হামলাকারীদের ‘মধ্যযুগীয়’ আচরণের তীব্র সমালোচনা করেন।
গণমাধ্যমের কার্যালয়ে হামলা: ৩১ জন শনাক্ত, গ্রেপ্তার ৯প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবন এবং ছায়ানট ও উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার (২২ ডিসেম্বর) সকাল পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।
মধ্যরাতে বিএনপি নেতার ঘরে তালা মেরে আগুন, পুড়ে মারা গেছে শিশুলক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপি নেতা বেলাল চৌধুরীর বসতঘরের বাইরে থেকে তালা লাগিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে এক কন্যাশিশু নিহত হয়েছে। এছাড়া নারী ও শিশুসহ আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে উদীচী কার্যালয়ের আগুনরাজধানীর তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট শুক্রবার রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
উদীচী কার্যালয়ে আগুনউদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। রাজধানীর তোপখানা রোডের কার্যালয়ে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আগুন দেওয়া হয়।
ওসমান হাদির মৃত্যু পরবর্তী অস্থিরতার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমেইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল বাংলাদেশ। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। প্রথমে বিক্ষোভ হয় ঢাকার শাহবাগ এলাকায়। পরে তা চট্টগ্রামসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-আগুনরাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও ইংরেজি ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ডিসেম্বর রাত পৌনে ১টার দিকে একদল লোক মিছিল নিয়ে জড়ো হয়ে ভাঙচুর চালায়।
ফেনীতে গ্রামীণ ব্যাংকের শাখায় গভীর রাতে অগ্নিসংযোগফেনী সদর উপজেলার শর্শদি বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় গভীর রাতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দেয়। বুধবার রাত সাড়ে ৩টার দিকে সংঘটিত এই ঘটনায় ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে যায়। নিরাপত্তা প্রহরীর চিৎকারে কর্মকর্তারা দ্রুত নিচে নেমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে
ফেনীতে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তের আগুন, পুড়েছে মোটরসাইকেল-বেঞ্চফেনী সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার শর্শদি বাজার শাখায় ফটকের বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। এতে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেলসহ কয়েকটি আসবাব পুড়ে গেছে।
ফটো নিউজ•ইসলামবাগে প্লাস্টিক কারখানায় আগুনপুরান ঢাকার ইসলামবাগের চেয়ারম্যান ঘাট এলাকায় বহুতলে ভবনে থাকা একটি প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। স্থানীয়দের সঙ্গে নিয়ে আড়াই ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ৪টায়
বিজয় দিবসের আগের রাতে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুনবীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের স্ত্রী মাহফুজা বেগম বলেন, ‘আমার স্বামী দেশের জন্য যুদ্ধ করেছেন। বিজয় দিবসের আগে তাঁর কবরে এমন কাজ আমাদের জন্য অসম্মানজনক ও কষ্টদায়ক।’
লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, পুড়েছে ভোটারদের ফর্মলক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোর রুমে (গুদামঘর) আগুন দিয়েছে দুর্বৃত্ত। ভবনের সিসি টিভির ফুটেজে মাস্ক পরিহিত এক যুবককে দেওয়াল টপকে কার্যালয়ে প্রবেশের পরই আগুনের রশ্মি দেখা গেছে।
প্রায় ১২ ঘণ্টা পর কেরানীগঞ্জের বগুতল ভবনের আগুন নিয়ন্ত্রণেকেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবন জামেলা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার প্রায় ১২ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় শনিবার বিকাল ৫টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মুখপাত্র শাহজাহান শিকদার।