আব্বাস আরাগচির কূটনৈতিক দৌড়ঝাঁপ: তেহরান-বেইজিং-মস্কো বলয়ে বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের মানচিত্রবর্তমান বিশ্ব রাজনীতি এক অভূতপূর্ব ক্রান্তিকাল অতিক্রম করছে, যেখানে ইসরায়েল-আমেরিকা বনাম ইরান ও তার প্রক্সি শক্তিগুলোর মধ্যকার সরাসরি সংঘাত মধ্যপ্রাচ্যকে এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। এই অগ্নিগর্ভ পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইরানের কৌশলী পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, যার সাম্প্রতি
প্রথমবার মুজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠকইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার (৭ মে) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় এই সাক্ষাতের কথা জানান তিনি।
পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক অপরাজেয় ইরানের আখ্যানইরান এমন একটি দেশ যা বহুবার অভ্যন্তরীণ কোন্দল এবং বিদেশি পরাশক্তির হস্তক্ষেপের শিকার হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, হাজার বছরের আগ্রাসন সত্ত্বেও ইরান কখনোই কারও স্থায়ী উপনিবেশে পরিণত হয়নি।
যুক্তরাষ্ট্রের আচরণ ‘পেছন থেকে ছুরি মারা’র মতো, মাখোঁকে ইরানের প্রেসিডেন্টযুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতির পথকে হুমকি, চাপ ও নিষেধাজ্ঞার দিকে ঠেলে দিচ্ছে। এ কারণে তেহরান ওয়াশিংটনের ওপর আস্থা রাখতে পারে না বলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
যুদ্ধ শেষ করার ইঙ্গিত ট্রাম্পের, শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে তেহরানমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার আশা প্রকাশ করেছেন। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের পাঠানো শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
চুক্তি না হলে ইরানে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পেরইরানের সঙ্গে চলমান যুদ্ধ একটি চুক্তির মাধ্যমে শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কোনো সমঝোতা না হয় তবে আবারও হামলা শুরু হবে এবং এবারের আক্রমণের তীব্রতা হবে আগের চেয়ে অনেক ভয়াবহ।
‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধ ঘোষণা ট্রাম্পের, কমছে তেলের দামহরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তার সামরিক উদ্যোগ ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চুক্তির ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
রাশিয়ার পর চীনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচিইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কূটনৈতিক দল নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। এই সফরকে তেহরান ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। খবর আল জাজিরা
হরমুজ থেকে তাইওয়ান প্রণালি: সমরকৌশলে নতুন যুগের পদধ্বনিবর্তমান বিশ্বরাজনীতিতে ভৌগোলিক আধিপত্যের চেয়ে অর্থনৈতিক ‘চোক পয়েন্ট’ নিয়ন্ত্রণই হয়ে উঠেছে শক্তির আসল মহড়া। ইরানের হরমুজ প্রণালিতে সফল ‘ওয়ার অব আনসার্টেনিটি’ আজ বেইজিংয়ের জন্য তাইওয়ান জয়ে এক নতুন ও পরিশীলিত ব্লুপ্রিন্ট হিসেবে হাজির হয়েছে। যেখানে প্রথাগত যুদ্ধজাহাজ ডোবানোর চেয়ে আন্তর্জাতিক বিমা বাজার
জিবিইউ-৫৭ এবং ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং: একবিংশ শতাব্দীর বৃহত্তম সামরিক গোয়েন্দা বিপর্যয়স্পর্শকাতর সামরিক প্রযুক্তির সুরক্ষায় আমেরিকা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করলেও, ইরানের দাবি অনুযায়ী, ৩টি জিবিইউ-৫৭ বোমা অক্ষত অবস্থায় উদ্ধার হওয়া পেন্টাগনের জন্য এক চরম লজ্জা। এটি কেবল মাঠ পর্যায়ের অপারেশনাল সিকিউরিটির বিপর্যয় নয়, বরং অস্ত্রের জরুরি 'সেলফ-ডিস্ট্রাক্ট' বা আত্মবিধ্বংসী মেকানিজম
২২ কোটি ডলারের তেল নিয়ে যুক্তরাষ্ট্রের অবরোধ এড়াল ইরানের ট্যাংকারযুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কঠোর অবরোধ এড়িয়ে এশিয়া–প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বিশাল তেলবাহী ট্যাংকার। রোববার (৩ মে) জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘ট্যাংকারট্র্যাকারস ডটকম’ এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।
ইরানের নতুন শান্তি পরিকল্পনা পর্যালোচনার কথা জানালেন ট্রাম্পযুদ্ধ বন্ধে ইরানের পাঠানো নতুন ১৪ দফা পরিকল্পনার পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সন্ধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, তিনি শিগগির ইরানের পাঠানো নতুন পরিকল্পনা পর্যালোচনা করবেন।
পরমাণু নিয়ে আলোচনার আগে হরমুজ খুলে দেবে ইরানপারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আগে ইরান হরমুজ প্রণালির ওপর অবরোধ তুলে নেবে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। পাকিস্তানের মাধ্যমে এ-সংক্রান্ত প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন।
ইরানের কারাগারে অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিইরানের মানবাধিকারকর্মী ও ২০২৩ সালের শান্তিতে নোবেল বিজয়ী নার্গিস মোহাম্মাদির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ইরানের নতুন প্রস্তাবেও সন্তুষ্ট নন ট্রাম্প, চুক্তি নিয়ে সংশয়যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবেও তিনি সন্তুষ্ট নন। একই সঙ্গে ইরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কি না, সে বিষয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। খবর সিএনএনের।
সংলাপে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানেরযুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে ইরানের কূটনৈতিক সূত্র আল-জাজিরাকে জানিয়েছে।
ইরানে ক্ষমতার ভরে বিপ্লবী গার্ড, অনুমোদনে সর্বোচ্চ নেতাযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে টানা দুই মাসের যুদ্ধে ইরানের ক্ষমতার কাঠামোয় বড় পরিবর্তন দেখা দিয়েছে। দেশটিতে আর একক, প্রভাবশালী ধর্মীয় সর্বোচ্চ নেতার আধিপত্য নেই। এখন সিদ্ধান্ত গ্রহণে প্রাধান্য পাচ্ছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর।