‘আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা? আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি, বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।
শরিয়াহকে প্রাধান্য দিয়ে বুধবার ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলনরাষ্ট্র পরিচালনার সর্বত্র শরিয়াহকে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।
বিএনপি-জামায়াত সরকারে থাকলেও জনপ্রত্যাশা পূরণ হয়নি: চরমোনাই পীরঅতীতে বিএনপি-জামায়াত সরকার পরিচালনা করলেও মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, জোট সরকারের সময় দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে। আল্লাহর রহমতে জনগণ আমাদের রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিলে দুর্নীতির মূলো
ভারত-যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক করে লাভ হবে না: চরমোনাই পীরনির্বাচন সামনে রেখে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। শনিবার (২৪ জানুয়ারি) মুন্সিগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
জামায়াতের সঙ্গ ত্যাগ: চরমোনাই পীরকে অভিনন্দন জানালেন বাবুনগরীনির্বাচনের ঠিক আগমুহূর্তে জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করায় চরমোনাই পীর মাওলানা রেজাউল করীম ও তাঁর দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
ইসি কীভাবে প্রতীক বরাদ্দ দেয়, প্রচার শুরু কালত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে বুধবার (২১ জানুয়ারি)। এরপর আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচার চালাতে পারবেন।
মামুনুল হকের আসনে প্রার্থী দিচ্ছে না ইসলামী আন্দোলনবাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৯ জানুয়ারি) দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াতইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের নির্বাচনী আসনে জামায়াতে ইসলামী কোনো প্রার্থী দেবে না বলে জানিয়েছেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
নির্বাচনে কেন ইসলামি দলগুলো এক ছাতার নিচে আসতে পারে নাবাংলাদেশের ইসলামি দলগুলোর এক ছাতার নিচে আসতে না পারা কোনো আকস্মিক ঘটনা নয়। এটা তাদের ঐতিহাসিক বিভাজন, গভীর আদর্শিক দ্বন্দ্ব এবং নেতৃত্বের লড়াইয়ের পরিণতি। আসন ভাগাভাগির মতো তাৎক্ষণিক কারণগুলো কেবল ওপর স্তরের সমস্যা। মূল সমস্যা আরও গভীরে।
যোগদান নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনে ‘ভজঘট’ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে বেরিয়ে ১০ নেতাকর্মী যোগদান করেছেন বলে দাবি জামায়াতে ইসলামীর। শনিবার (১৭ জানুয়ারি) দলটির ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে জামায়াতের দাবিকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলেছে ইসলামী আন্দোলন।
১১ দলের জোট থেকে সরে গেল ইসলামী আন্দোলন, লড়বে ২৬৮ আসনে১১ দলীয় জোট থেকে বেরিয়ে ২৬৮টি আসনে এককভাবে লড়াইয়ের ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
পৃথক সংবাদ সম্মেলন ডাকল ইসলামী আন্দোলনআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে সৃষ্ট ধোঁয়াশা ও অস্পষ্টতা দূর করতে সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ৩টায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করবে দলটি।
১১ দলের নির্বাচনী জোট: ২৫৩ আসন বণ্টন, নেই ইসলামী আন্দোলনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে প্রার্থিতার ঘোষণা দিয়েছে জামায়াতসহ ১১ দলীয় জোট। তবে সংবাদ সম্মেলনে ছিল না জোটের অন্যতম শরিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া আপাতত কোন দল কত আসনে নির্বাচন করবে সেটি জানানো হয়েছে। আসনভিত্তিক প্রার্থী ঘোষণা করা হয়নি।
নির্বাচনী ঐক্য: ইসলামী আন্দোলন নেই, সংবাদ সম্মেলনে জামায়াতসহ ১০ দলইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি ছাড়াই নির্বাচনী সমঝোতা বিষয়ে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামীসহ ১০ দল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার পর এ সংবাদ সম্মেলন শুরু হয়।
ইসলামী আন্দোলনকে নিয়েই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করব আশা করছি: মামুনুল হকইসলামী আন্দোলনকে নিয়েই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করার আশা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সমঝোতায় থাকা দলগুলোর বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেছেন।
নির্বাচনী সমঝোতায় ১১ দলে ইসলামী আন্দোলন থাকা না থাকার সিদ্ধান্ত ‘আজই’আজ বৃহস্পতিবার সকাল থেকেই আবার বৈঠক করছেন দলগুলোর শীর্ষ নেতারা। তবে এই বৈঠকে ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি উপস্থিত নেই। বৈঠক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার রাত ৮টায় একটি সংবাদ সম্মেলন আহ্বান করা হতে পারে, সেখানেই ১১ দলের চূড়ান্ত সমঝোতার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
বৈঠকে জামায়াত নেতৃত্বাধীন জোট, নেই ইসলামী আন্দোলনআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী সমঝোতায় আসা ১১ দলের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি চলছে।