ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ভোগাতে পারে গরমআগামী ২০ বা ২১ মার্চ যেদিনই ঈদ হোক, সকালের আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরম ভোগাতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে হানা দিতে পারে কালবৈশাখী ঝড়, হতে পারে বজ্রসহ বৃষ্টি।
ঈদযাত্রা আরামদায়ক ও নির্বিঘ্ন করতে প্রস্তুতি সম্পন্ন: সড়কমন্ত্রীআসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: সড়কমন্ত্রীঈদযাত্রা নির্বিঘ্নে রেল, সড়ক, নৌপথে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
ঈদ বাজারব্র্যান্ডের শোরুমে ভিড়, ক্রেতার অপেক্ষায় বাকিরাপবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীতে জমে উঠেছে কেনাকাটা। নামি ব্র্যান্ডের শোরুমে ক্রেতার ভিড় সামলাতে হিমশিম কর্মীরা। অন্যদিকে, সাধারণ জামা-জুতা ও ফুটপাতের দোকানিরা ক্রেতার অপেক্ষায় পার করছেন।
ঈদযাত্রায় চাঁদাবাজি ও যাত্রী হয়রানির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা: ডিএমপিআসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করার লক্ষ্যে মহাখালী বাস টার্মিনালে মালিক-শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীতে ৩ দিনের ঈদ উৎসব ও মিছিলের ঘোষণারাজধানীর কয়েক’শ বছরের পুরোনো ঐতিহ্য পুনরুজ্জীবিতে আসন্ন ঈদুল ফিতরে ৩ দিনব্যাপী ঈদ উৎসব ও মিছিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে ‘ঈদ আনন্দ মিছিল উদযাপন কমিটি-২০২৬’-এর পক্ষ থেকে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৫ দিনসংবাদপত্রে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। মঙ্গলবার (১০ মার্চ) সংগঠনের প্রেসিডেন্ট এ. কে. আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কাল থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ছুটি, বন্ধ কোচিংওঈদুল ফিতর উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ঘোষিত ছুটি পর্যন্ত সব ইংলিশ মিডিয়াম স্কুলে ছুটির সিদ্ধান্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাড়তে পারে ঈদের ছুটিআসন্ন ঈদুল ফিতরে পাঁচদিনের সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। তবে এই ছুটি আরও বাড়তে পারে, মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র এমন তথ্য জানিয়েছে।
জমে উঠছে ঈদের বেচাবিক্রি, দুই লাখ কোটি টাকার বিক্রির লক্ষ্য ব্যবসায়ীদেরআসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার। গত ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার পর থেকেই দেশজুড়ে কেনাকাটার আমেজ তৈরি হয়েছে। নতুন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসায় ব্যবসায়ীদের মধ্যে বড় ধরনের আশাবাদ দেখা দিয়েছে।
হারিয়ে যাচ্ছে হাতে বানানো সেমাই, নেই সেই পিতলের কলআধুনিক প্রযুক্তি আমাদের হাতের মুঠোয় সব সুবিধা এনে দিয়েছে ঠিকই, কিন্তু কেড়ে নিয়েছে মানুষের সঙ্গে মানুষের এই সহজ মিলনমেলা। হাতে বানানো সেমাই যেভাবে আমাদের পাত থেকে হারিয়ে যাচ্ছে, তাতে মনে হয় একটি সুন্দর ঐতিহ্য নিঃশব্দে আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে।
ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণএ বছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। গত বছরও সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার একই ছিল।
ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ৩ মার্চ। প্রথম দিন ১৩ মার্চের ট্রেনের টিকিট দেওয়া হবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ। ওইদিন ২৩ মার্চের টিকিট বিক্রি করা হবে।