ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামানোর দাবি এফবিসিসিআইয়েরব্যাংক ঋণের সুদের হার ধাপে ধাপে এক অঙ্কে নামিয়ে আনা এবং রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) পরিসর বাড়ানোর আহ্বান জানিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই।
শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের অধিকাংশ এস আলমেরসংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) এক প্রশ্নের জবাবে তিনি এই তালিকা উপস্থাপন করেন।
আইএমএফের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক: ঋণের পরবর্তী কিস্তি নিয়ে আলাপআইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসনের সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে এই বৈঠকে আইএমএফের ঋণ কর্মসূচির অগ্রগতি, জ্বালানি আমদানির অতিরিক্ত অর্থের যোগান, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও ব্যাংকিং খাত সংস্কার নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠকবাংলাদেশে সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়িয়ে ৪০ লাখ টাকাব্যক্তিপর্যায়ে ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ানো এবং ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে ক্রেডিট কার্ড–সংক্রান্ত নীতিমালায় বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ক্রেডিট কার্ডের ঋণের সর্বোচ্চ সীমা ২০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা করা হয়েছে।
শ্রমিকদের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প৮০ শতাংশ রপ্তানি করে– এমন সচল শিল্পপ্রতিষ্ঠানগুলোকে শ্রমিক-কর্মচারীদের ফেব্রুয়ারির বেতন-ভাতা পরিশোধে সহজ শর্তে বিশেষ ঋণ সুবিধা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই টাকার সুদও মওকুফ করে দেওয়া হবে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এখনই বন্ধ হচ্ছে না ৩ আর্থিক প্রতিষ্ঠানদেশের ৯টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এই তালিকা থেকে ৩টি প্রতিষ্ঠানকে বাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সংখ্যায় ঋণগ্রস্ত প্রার্থী কমলেও ঋণের পরিমাণে রেকর্ড, সবচেয়ে বেশি বিএনপিতেসবশেষ পাঁচটি জাতীয় নির্বাচনের তুলনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণগ্রস্ত প্রার্থীর সংখ্যা কমেছে। তবে টাকার অংকে মোট ঋণের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এবারের নির্বাচনে প্রার্থীদের মোট ঋণের পরিমাণ ১৮ হাজার ৮৬৮ কোটি টাকা।
গৃহঋণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের বড় ঘোষণা, ৪ কোটি পর্যন্ত পাওয়া যাবে ঋণফ্ল্যাট কেনা বা বাড়ি তৈরির জন্য ব্যাংকগুলো এখন ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে। আগে এর সর্বোচ্চ সীমা ছিল ২ কোটি টাকা। এর ফলে আবাসন খাতে ঋণের প্রবাহ বাড়বে। সম্প্রতি এক প্রজ্ঞাপনে আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
সহজ শর্তে ঋণ চান নারী উদ্যোক্তারাস্বল্প সুদ ও সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন নারী উদ্যোক্তারা। একই সঙ্গে নিজেদের সক্ষমতা ও দক্ষতা বাড়াতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। সোমবার (১২ জানুয়ারি) এফবিসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
ফ্ল্যাট কিনতে বা বাড়ি তৈরিতে ৪ কোটি টাকা পর্যন্ত ঋণের সুযোগফ্ল্যাট কিনতে বা বাড়ি তৈরি করতে ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংকগুলো। আগে সর্বোচ্চ দুই কোটি টাকা ঋণ দিতে পারত। এর ফলে আবাসন খাতে ঋণের পরিমাণ বাড়বে।