ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের আধিপত্যের রাজনীতি চলছে: ছাত্র আন্দোলনবিশ্বের নানাপ্রান্তে যখন আধিপত্য বিস্তারের যুদ্ধ চলছে, তখন বাংলাদেশে ছাত্রদল ও ছাত্রশিবির ক্ষমতা দখলের লড়াইয়ে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছে ইসলামী ছাত্র আন্দোলন।
ক্যাম্পাসে ভয়ের রাজনীতি করতে চায় ছাত্রদল: সাদিক কায়েমক্যাম্পাসে ভয়ভীতি দেখিয়ে ছাত্রদল রাজনীতি করতে চায় বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সন্ত্রাস প্রতিহতের ঘোষণা দিয়েছেন।
জামায়াত আমির নিজে যা বলতে পারেন না, তা রাশেদ প্রধানকে দিয়ে বলান: নাছিরজামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজের মুখে যে বক্তব্য দিতে পারেন না, সেই বক্তব্য রাশেদ প্রধানকে দিয়ে দেওয়ান বলে অভিযোগ তুলেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
‘আমি এক দিনের জন্যও হলে থাকতে পারিনি ছাত্রদল করার কারণে’ছাত্রদলের রাজনীতি বিষয়ে ঢাকা স্ট্রিমের সাক্ষাৎকারভিত্তিক শো ‘স্ট্রিম টক’-এর এই পর্বে কথা বলছেন ছাত্রনেতা শেখ তানভীর বারী হামিম
চবি ছাত্র ইউনিয়নের নতুন কমিটি: সভাপতি ইফাজ ও সম্পাদক জুনায়েদবাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইফাজ উদ্দিন আহমদ ইমু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ জুনায়েদ কবির (শায়র)।
রাকসুর ১৭টি হল সংসদের পক্ষ থেকে ‘হল উন্নয়ন ফি‘ বাতিলের দাবিতে স্মারকলিপিরাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হল উন্নয়ন ফি বাবদ ৫০ টাকা করে নেওয়া হয়। এই ফি-কে অযৌক্তিক উল্লেখ করে বাতিলের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে রাকসুর সবগুলো হল সংসদ।
বাগছাসের নাম পাল্টে হচ্ছে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’, নতুন নেতৃত্ব আসছে ২৩ অক্টোবরবাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নাম পরিবর্তন করে 'গণতান্ত্রিক ছাত্রশক্তি' রাখা হচ্ছে। একই সঙ্গে সংগঠনে আসছে নতুন নেতৃত্ব। আগামী ২৩ অক্টোবর এক জাতীয় সমন্বয় সভা থেকে এই পরিবর্তনগুলো চূড়ান্ত করা হবে।
রাত পোহালেই ভোট‘রাতে লিফলেট দেখে ঠিক করব, কাকে ভোট দেওয়া যায়’বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে গিয়ে দেখা যায়, সেখানে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে ও ভোটকেন্দ্রের টেবিল বসানোর কাজ হচ্ছে। এ ছাড়া ভেতরে বুথ প্রস্তুত করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়রাকসু নির্বাচনে প্রতিশ্রুতির ফুলঝুড়ি, ‘ক্ষমতার লাগাম’ উপাচার্যের হাতেআবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবার উন্নয়ন বা খাবারের ভর্তুকির মতো বিষয়গুলো শিক্ষার্থীদের মূল দাবি। প্রার্থীরাও এগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। কিন্তু গঠনতন্ত্রে এগুলো করবার এখতিয়ার রাকসু প্রতিনিধিদের হাতে রাখা হয়নি।
পাল্টে যাচ্ছে বাগছাসের নাম, নেতৃত্বেও আসবে পরিবর্তনগণতান্ত্রিক ছাত্রশক্তি নামে ২০২৩ সালের ৪ অক্টোবর একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে যাত্রা শুরু করেছিল সংগঠনটি। মূলত ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দল থেকে পৃথক হয়ে সংগঠনটির জন্ম হয়।
কীভাবে দূর হবে আমাদের উৎকণ্ঠাহাসিনাশাহির পতনের পর আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের গণতন্ত্র-যাত্রা। জুলাই সনদ ইত্যাদির পর এমন রাষ্ট্রের দিকে বাংলাদেশ যাত্রা করবে, যেখানে স্বৈরাচার, ফ্যাসিবাদ ফিরে আসবে না। কিন্তু সেই জায়গা থেকে আমরা মনে হয় অনেক দূরে সরে এসেছি।
ডাকসু নির্বাচননিউমার্কেট এলাকায় বহিরাগতদের ভিড়, ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অভিযোগঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে নিউমার্কেট এলাকায় ভিড় করেছে মানুষ। তাঁরা ভিন্ন দলের ডেকে আনা লোক বলে পাল্টাপাল্টি অভিযোগ জানিয়েছেন ছাত্রদল ও শিবির।