প্রধানমন্ত্রীর খাল খননকে সাধুবাদ জামায়াত আমিরেরপ্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৬ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই সাধুবাদ জানান তিনি।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জামায়াত আমিরের শুভেচ্ছাওয়ান ডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
৪২ জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগের প্রতিবাদ জামায়াতেরদেশের ৪২টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। রোববার (১৫ মার্চ) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই নিয়োগকে ষড়যন্ত্র বলে আখ্যা দেন।
জামায়াত প্রতিপক্ষ হলে কী হয়, মাঠে হারে হারে টের পেয়েছি: এমপি মনিরুলজামায়াতে ইসলামের সঙ্গে এবারের নির্বাচনের লড়াই জিতলেও তা অনেক কঠিন ছিল বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।
সংসদ অধিবেশন•প্রশ্নোত্তর পর্ব দিয়ে শুরু দ্বিতীয় দিনত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় প্রশ্নোত্তর পর্ব দিয়ে অধিবেশন শুরু হয়।
স্থানীয় পর্যায়েও একচ্ছত্র জয়ে চোখ সাতক্ষীরা জামায়াতেরত্রয়োদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনেই বিপুল ভোটে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। এবার দলটি চোখ দিয়েছে স্থানীয় সরকার নির্বাচনে। একচ্ছত্র জয় তুলে নিতে জেলার ৭টি উপজেলা পরিষদে বেশ আগেভাগেই চূড়ান্ত করেছে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা।
সোহরাওয়ার্দীতে জাতীয় সম্মেলন করবে শ্রমিক কল্যাণ ফেডারেশনরাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন। আগামী ১১ এপ্রিলের এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে ফেডারেশনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
ইকনোমিস্টের বিশ্লেষণ•ধর্ম ছাড়া অন্য সব ইস্যুতেই জামায়াতের বাজিমাত২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে ইসলামপন্থীদের পুনরুত্থান। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। হাসিনার আমলেই বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী নিষিদ্ধ হয়েছিল।
ঝিনাইদহে কৃষক দল নেতার লাশ নিয়ে বিক্ষোভঝিনাইদহে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মিয়ার লাশ নিয়ে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে মিছিল করেন তারা।
১১-দলীয় ঐক্য•সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনের হুমকিজাতীয় সংসদে রোববার সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনের হুমকি দিয়েছে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।
জামায়াতের নারী কর্মীদের তালিমে বাধা, সংঘর্ষে কৃষক দলের নেতা নিহতঝিনাইদহ সদরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষে কৃষক দলের নেতা তরু মুন্সি (৪৪) নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ খুঁজে পাচ্ছে না•এমপির সঙ্গে থানার সামনে দিয়ে গেলেন জামায়াতকর্মী হত্যার প্রধান আসামিরাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শফিকুল হক মিলনকে বিমানবন্দরে রিসিভ করেন রাইসুল ইসলাম রাসেল। এরপর তাঁর গাড়িবহরের সঙ্গে মোহনপুর থানার সামনে দিয়ে শুক্রবার (১৩ মার্চ) উপজেলার কেশরহাটে ইফতার মাহফিলে অংশ নেন তিনি।
সংসদের প্রথম দিন•ঐকমত্যের উষ্ণতায় শুরু, স্লোগান–ওয়াকআউটে শেষজুলাই গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সকাল ছিল ঐকতানের। সরকারি-বিরোধী উভয় দলের মুখে হাসি, উষ্ণ শুভেচ্ছা, সব মিলিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতির এক আশাব্যঞ্জক সূচনা। কিন্তু দিন গড়াতেই বদলে যায় দৃশ্যপট। রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে ফিরে আসে চেনা উত্তাপ, স্লোগান আর ওয়াকআউট।
নতুন সংসদ: সস্তা জনপ্রিয়তা নয়, চাই কার্যকর আইন প্রণয়ন ও জবাবদিহিসংসদ সদস্যদের স্পষ্টভাবে অনুধাবন করতে হবে যে তাদের মূল দায়িত্ব দুটি—আইন প্রণয়ন এবং সরকারের কাজের তদারকি করা। ট্রাফিক নিয়ন্ত্রণ সংসদ সদস্যদের কাজ নয়।। সস্তা জনপ্রিয়তা অর্জন, নিজের ব্যবসা বা ক্যারিয়ারের দিকে মনোযোগ না দিয়ে তাদের সংসদীয় প্রক্রিয়ায় বেশি সময় দিতে হবে। নয়তো সংসদ তার কার্যকারিতা হারাবে।
সংসদ যেন কারও চরিত্রহননের কেন্দ্রে পরিণত না হয়: বিরোধীদলীয় নেতাজাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে সংসদে মানুষের কল্যাণের জন্য আলোচনা না হয়ে চরিত্র হননের জন্য এখানে বিপুল সময় ব্যয় হয়েছে।
জামায়াত আমিরের ‘সুপারিশের চিঠি’ প্রকাশে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়সংসদের বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. মোহাম্মদ মাহমুদুল হাসানকে মন্ত্রী মর্যাদায় পদায়ন করার ‘সুপারিশের চিঠি’ জনসমক্ষে প্রকাশে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়।
‘আপাতত’ ডেপুটি স্পিকার নিচ্ছে না জামায়াতক্ষমতাসীন বিএনপির ডেপুটি স্পিকার পদের প্রস্তাব নাকচ করেছে জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, এভাবে ডেপুটি স্পিকারের পদ নিতে তারা আগ্রহী নন। সংসদে ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।