কমলগঞ্জে শিক্ষিকাকে কুপিয়ে হত্যা, আহত ৫, আটক ৩মৌলভীবাজারের কমলগঞ্জে জমির মালিকানাসংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষের সময় রোজিনা বেগম (৪০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
যে কারণে বদলি হলো শিক্ষক নাদিরা ইয়াসমিননরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়েছে। 'ধর্মীয় অনুভূতিতে আঘাত' হানার অভিযোগে রোববার (২৫ মে) নরসিংদীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচির পরদিনই শিক্ষা মন্ত্রণালয় তাঁর বদলির আদেশ জারি করে।
আতঙ্ক কাটেনি মতুয়া সম্প্রদায়ের, এখানো খোলা আকাশের নিচে পরিবারযশোরের অভয়নগরে মতুয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলা করে লুটপাট ও অগ্নিকাণ্ডের পর তিন দিন পেরিয়ে গেছে। এখনো কেউ পোড়া ভিটায় ঘর তুলতে পারিনি, রান্নাবান্নাও করা হচ্ছে না। আশপাশের লোকজনের দেওয়া খাবার খাচ্ছেন তাঁরা। দুর্বৃত্তদের হামলার মুখে গ্রাম ছেড়ে যাওয়া যাওয়া পুরুষদের মধ্যে মাত্র দুজন এলাকায় ফিরেছেন।
কালীগঞ্জে সড়কে নিম্নমানের সামগ্রী, চিঠি দেওয়ার পর অপসারণ শুরুঝিনাইদের কালীগঞ্জে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে একটি সড়কের নির্মাণকাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফিরোজ এন্টারপ্রাইজ। তবে কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটিকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী।
ভৈরবে জুতার বাজারে আগুন, পুড়ল ৪০ দোকানকিশোরগঞ্জের ভৈরবে জুতার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকানিদের দাবি, আগুনে পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঝিনাইদহের পৌরসভাগুলোয় মিলছে না প্রয়োজনীয় সেবাঝিনাইদহের পৌরসভাগুলোতে নাগরিক সুবিধা নয়, বরং দুর্ভোগই যেন নিয়মে পরিণত হয়েছে। পৌর কর প্রদান করেও নাগরিকরা পাচ্ছেন না প্রয়োজনীয় সেবা। রাস্তাঘাট, ড্রেনেজ, পরিচ্ছনতা—সব ক্ষেত্রেই বিরাজ করছে অব্যবস্থা।
এক মাস হাজতবাস শেষে ২০ জনকে ঠেলে পাঠাল বিএসএফপাটগ্রাম উপজেলার দুটি সীমান্ত এলাকা দিয়ে ২০ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। আজ বুধবার রাত ১২টার দিকে ১১ নারী, ২ পুরুষ ও ৭ শিশুকে ঠেলে দেয় তারা। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে বৃহস্পতিবার (২২ মে) পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়।
পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ২১ জনকে ঠেলে পাঠাল বিএসএফপঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে নারী, শিশুসহ ২১ জনকে ঠেলে পাঠিয়েছে (পুশইন) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।আজ বৃহস্পতিবার (২২ মে) ভোরের দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৭-এর ১০ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে
কমলগঞ্জে রাস্তার পাশের জমি দখল করে দোকানপাট, নালার মুখ বন্ধকমলগঞ্জে একটি সরকারি রাস্তার জমি প্রায় বিশ বছর ধরে দখল করে বেশ কয়েকটি দোকান ও সমিতির কার্যালয় গড়ে তোলা হয়েছে। এসব দোকান ভাড়া ছাড়াও এককালীন সিকিউরিটির টাকা তোলেন দখলদারেরা। উপজেলার শমশেরনগর এলাকার হাজী মো. উস্তওয়ার বালিকা বিদ্যালয়ের বিপরীতের সড়কের পাশে এই দখলদারি চলছে।
পারমিট জটিলতায় ভারতে মাছ রপ্তানি হয়নি আখাউড়া বন্দর দিয়েআজ বুধবার (২১ মে) এক্সপোর্ট পারমিট লিমিট-সংক্রান্ত জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি করতে পারেননি ব্যবসায়ীরা। দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী এ বন্দর দিয়ে প্রতিদিন অন্তত ৫০ টন হিমায়িত মাছ রপ্তানি করা হয় ভারতে।
যশোরে ঘরে ককটেল বিস্ফোরণে শিশু নিহত, আহত তার ভাই-বোনঘরের ভেতরে স্কচটেপ পেঁচানো বলের মতো একটি বস্তু নিয়ে খেলছিল তিন ভাইবোন। এ সময় বিস্ফোরণে তিনজনকে আহত অবস্থায় দেখে আশপাশের লোকজন। তাদের প্রথম স্থানীয় যশোরের ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়।
দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে তিনজন নিহত, আহত পাঁচদিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।সোমবার (১৯ মে) সকাল ৬টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের ২৬ মাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
চা-শ্রমিকদের মজুরি ও জীবনমান উন্নয়নে আশ্বাস শ্রম উপদেষ্টারমৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের শ্রমিক নেতাদের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়লের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: মামলার রায় ১৭ মেমাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ১৭ মে ঘোষণা করা হবে। ১৩ মে, মঙ্গলবার মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত এ আদেশ দেন৷ মাত্র ২১ দিনে এ মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। খবর বাসসের। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আদালতে দ্বিতীয় দিনের
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের পর টুঙ্গীপাড়ায় প্রতিক্রিয়া নেই কেন?বিচার না হওয়া পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে বর্তমান অন্তবর্তীকালীন সরকার। সংবিধানের ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী সন্ত্রাস বিরোধী আইনে শনিবার (১০ মে) দলটিকে নিষিদ্ধের সিদ্ধান্ত জানানো হয়। পরে সোমবার (১২ মে) সরকারি আদেশ জারি করা হয়েছে।
সন্তানকে কেড়ে নেওয়ায় আত্মহত্যা করলেন মাগলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মাদারীপুর সদর উপজেলার ছালাম খাঁর মেয়ে কলি আক্তার (২২)। পরিবারের অভিযোগ, সাবেক স্বামীর পরিবার কলির সন্তানকে নিয়ে যাওয়ায় আত্মহত্যা করেছেন তিনি। শনিবার, ৩ মে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গায় ভুট্টা ঘরে তোলার 'উৎসব', শ্রমিক সংকটগ্রামগঞ্জে ফুটবল মাঠ থেকে শুরু করে বাড়ির আঙ্গিনা। কোথাও খালি জায়গা নেই। ভু্ট্টা যেন দখল করে নিয়েছে সব খালি জায়গা। বাড়ির মুরুব্বি থেকে শুরু করে মেয়েরা এমনকি ছোট ছোট বাচ্চারাও আনন্দের সাথে ভুট্টা শুকানো, মোচা থেকে ছাড়ানোর কাজ করছে। যেন ভুট্টা ঘরে তোলার উত্সব চলছে পুরো চুয়াডাঙ্গা জেলায়।