অকটেন-ফার্নেস নিয়ে দেশে দুই জাহাজ, স্বস্তির আশামধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধপরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বুধবার (৮ এপ্রিল) রাতে জাহাজ দুটি চট্টগ্রামে এসে পৌঁছে।
গাইবান্ধায় পাম্পে সারিতে দাঁড়ানো নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহের সারিতে দাঁড়ানো নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে তিন যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এতে অভিযুক্ত রেজওয়ানকে (২৭) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
গণভোটের রায় বাস্তবায়নে গণসংযোগে নামছে ১১ দলগণভোটের রায় বাস্তবায়ন এবং চলমান জ্বালানি সংকট নিরসনের দাবিতে গণসংযোগ কর্মসূচি শুরু করছে ১১-দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে জোটভুক্ত দলগুলোর নেতারা উপস্থিত থেকে এই কর্মসূচি শুরু করবেন।
বিএনপি নেতার পাম্পে অভিযান, ৫০ হাজার লিটার পেট্রোলের গরমিলময়মনসিংহের গৌরীপুরে এক বিএনপি নেতার পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে। এসময় তেল সংগ্রহ ও বিক্রির হিসাবে গরমিল পাওয়া গেছে। প্রাপ্ত হিসাবে, গত ৬ দিনে প্রায় ৫০ হাজার লিটার পেট্রোলের কোনো হদিস মেলেনি।
সুবর্ণচরে তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা, আটক ২নোয়াখালীর সুবর্ণচরে জ্বালানি তেলের সংকটে একটি ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত পরিস্থিতির মধ্যে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্টেশনের কর্মচারী ও স্থানীয়রা।
কোটালীপাড়ায় পুকুরে মিলল ডিজেল ভর্তি ব্যারেল, জরিমানাগোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরে ডোবানো অবস্থায় এক ব্যারেল ডিজেল জব্দ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামের নজরুল মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে এই জ্বালানি তেল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁর স্ত্রী আসমা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোলায় তেল না পেয়ে ইউএনওর বাসার সামনে বাইকচালকদের বিক্ষোভভোলার লালমোহনে ফিলিং স্টেশনে (পাম্প) জ্বালানি তেল না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসার সামনে বিক্ষোভ করেছেন মোটরসাইকেল (বাইক) চালকেরা। গতকাল শনিবার (৪ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলা কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়বে কোনো সন্দেহ নেই: অর্থমন্ত্রীমধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের পাশাপাশি সব খাদ্যপণ্যের দাম বাড়ার শঙ্কা তুলে ধরেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মালিকদের দাবিতে দোকান খোলা রাখার সময় ১ ঘণ্টা বাড়াল সরকারদোকান মালিকদের দাবি মেনে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় ১ ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এপ্রিল মাসের চাহিদা পূরণে পর্যাপ্ত জ্বালানি মজুত আছে: বিপিসিইরানযুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করলেও বাংলাদেশে আপাতত জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সরকার। একইসঙ্গে ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় বড় পরিসরে জরুরি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে, যার আওতায় প্রায় ১৭ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
দুই কার্গো এলএনজি ও ১ লাখ টন ডিজেল কিনবে সরকারচলমান জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস হিসেবে কাজাখস্তান থেকে ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (১ এপ্রিল) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জরুরি ভিত্তিতে এ আমদানির প্রস্তাব অনুমোদন করেছে।
হরমুজের নিয়ন্ত্রণইরানের হাতে কি ৫০০ বিলিয়ন ডলারের লটারি তুলে দিলেন ট্রাম্প?ডোনাল্ড ট্রাম্প যখন তেহরানের ওপর হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন হয়তো তিনি একটি বিষয় ঘুণাক্ষরেও ভাবেননি। তার এই পদক্ষেপ উল্টো তেহরানের হাতে একটি বিশাল 'আর্থিক লটারি' তুলে দিতে পারে।
জ্বালানি সংকট সমাধানে চাই জাতীয় সক্ষমতা ও সম্পদে জনগণের মালিকানানতুন নির্বাচিত সরকারের এক মাস পার হওয়ার পর, এই সংকট মোকাবিলায় দুটি দিকে নজর দেওয়া জরুরি—প্রথমত, দ্রুততম সময়ে পরিস্থিতি সামাল দেওয়া এবং দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদি ও টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা।
জ্বালানি তেল কালোবাজারি ও মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: আইনমন্ত্রীজ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুতদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে; যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।’
রংপুরে ডিজেল সংকটে বোরো চাষে বাড়ছে খরচরংপুর বিভাগের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা এখন যেন স্বাভাবিক চিত্রে পরিণত হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ডিজেলনির্ভর কৃষি ব্যবস্থায়।
জ্বালানি নেই অনেক পাম্পে, রেশনিংয়ে ক্ষোভরাজধানীর অনেক পাম্পে মিলছে না জ্বালানি তেল। যে পাম্পগুলোতে মিলেছে, সেগুলোতেও রেশনিং করা হচ্ছে। অপেক্ষা করে চাহিদামতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা।
পরিচালন ব্যয় হ্রাসসুদমুক্ত গাড়ি ঋণ বন্ধ, মন্ত্রী-প্রতিমন্ত্রীর তেল ৩০% কমলপরিচালন ব্যয় কমাতে সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনায় সুদমুক্ত ঋণ দেওয়া বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এর সঙ্গে মন্ত্রী-প্রতিমন্ত্রীর গাড়ির জন্য ৩০ শতাংশ তেল কমানোর সিদ্ধান্ত হয়েছে।