কমলগঞ্জে ট্রেনের ইঞ্জিনে আগুন, সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বন্ধমৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। এতে মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। সকাল ৬টা ১০ মিনিটের দিকে ভানুগাছ ও শমসেরনগর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি কালীপুর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনে কেটে একই পরিবারের তিনজনসহ নিহত পাঁচ‘হামার সব শেষ হয়ে গেলে, হামি এখন ক্যামনে বাঁচমো’টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের সবার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর নিজপাড়া গ্রামে। রাজধানীর তৈরি পোশাক কারখানায় তাঁরা কাজ করতেন বলে জানান স্থানীয়রা।
ট্রেনে কাটা পড়া ৫ জনের মরদেহ গ্রামের বাড়িতেটাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহতের মরদেহ গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়া পাঁচজনই পোশাকশ্রমিকটাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গরে ট্রেনে কাটা পড়া পাঁচজনের পরিচয় মিলেছে। তারা গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকার দুটি পরিবারের সদস্য। তারা পোশাক কারখানায় কাজ করতেন।
জ্বালানি শেষ হওয়ায় থেমে ছিল বাস, অপেক্ষারত ৫ জনের ট্রেনে কাটা পড়ে মৃত্যুটাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগরে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুনচট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কুমিল্লায় রেলক্রসিংয়ে দুর্ঘটনা তদন্তে ৩ কমিটি, ট্রেন চলাচল স্বাভাবিককুমিল্লায় পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের ১২ যাত্রী নিহতের ঘটনায় ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম রেল চলাচল বন্ধকুমিল্লায় সিগন্যালহীন রেলক্রসিংয়ে বাস, ট্রেনের ধাক্কায় নিহত ১২কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে গভীর রাতে ট্রেনের ধাক্কায় বাসের অন্তত ১২ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। এ দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
শেষ সময়ে স্বস্তিতে কমলাপুর ছাড়ছেন ঘরমুখো মানুষঈদযাত্রার অষ্টম দিনে কমলাপুর রেলস্টেশনের চিত্র ছিল আগের কয়েক দিনের তুলনায় অনেকটাই স্বস্তির। বাইরে বৃষ্টি, ভেতরে ঘরমুখো মানুষের চাপ নেই—সঙ্গে প্ল্যাটফর্মে শেষ মুহূর্তে ট্রেন ধরতে আসা যাত্রীদের মুখে ভিন্ন ভিন্ন গল্প।
সান্তাহারে সংস্কার লাইন দিয়ে ২১ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরুবগুড়ার সান্তাহারে দুর্ঘটনা কবলিত এলাকায় মেরামত ও বগি উদ্ধারের পর সংস্কার লাইন দিয়ে ২১ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে এই সংস্কার লাইন দিয়ে ধীরগতিতে যাবে ট্রেন।
সান্তাহারের দুর্ঘটনার প্রভাব রেলযাত্রায়, কমলাপুরে ভোগান্তিতে যাত্রীরাঢাকা থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার পরদিন কমলাপুর রেলস্টেশনে কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। এতে যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়েছেন।
লাইন মেরামত চলছেলাইনচ্যুত ৯ বগি উদ্ধার, এখনো বন্ধ ট্রেন চলাচলবগুড়ার সান্তাহারে লাইনচ্যুত আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি উদ্ধার হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজও অব্যাহত রয়েছে। তবে এখনো উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ রুটে এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ট্রেনের বগি লাইনচ্যুত, তদন্তে ৪ সদস্যের কমিটিঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। প্রধান পরিবহন কর্মকর্তার নেতৃত্বাধীন কমিটির অন্য সদস্যরা হলেন—যন্ত্র প্রকৌশলী, প্রধান প্রকৌশলী ও প্রধান সংকেত প্রকৌশলী।
সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: বগি উদ্ধারে কাজ করছে দুটি রিলিফ ট্রেনবগুড়ার সান্তাহারে নীল সাগর ট্রেনের লাইনচ্যুত ৯টি বগি উদ্ধারে আনা হয়েছে রিলিফ ট্রেন। ঈশ্বরদীর পাকশি ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেনটি আনা হয়। বর্তমানে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার কাজ চলমান আছে।
ট্রেন দুর্ঘটনা: ভোগান্তি কমাতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কমলাপুরে ঈদযাত্রায় স্বস্তি, সান্তাহারের দুর্ঘটনায় শঙ্কাঈদের ছুটির দ্বিতীয় দিনে দুপুরের দিকে কমলাপুর রেলস্টেশনে যাত্রীর চাপ বেড়েছে। স্টেশনে তুলনামূলক নিয়ন্ত্রিত পরিবেশ ও দৃশ্যমান নিরাপত্তা থাকলেও সিট-সংকটের অভিযোগ পাওয়া গেছে। এদিকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সান্তাহারে ট্রেনের ৭ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বন্ধঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশনের নিকটবর্তী ছাতিয়ান গ্রামে লাইনচ্যুত হয়।