নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত ৩৬ জন প্রার্থীরই মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটরিয়ামে মনোনয়নপত্র বাছাই শেষে এমন ঘোষণা দেওয়া হয়।
জামায়াত-এনসিপি জোটের মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত, ১২ জনের বৈধত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সংরক্ষিত আসনে নির্বাচনএনসিপিনেত্রী নুসরাতের মনোনয়নপত্র বাতিলত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জমা দেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সংরক্ষিত নারী আসনে প্রবীণ-নবীনের সমন্বয় করেছে বিএনপি: সেলিমা রহমানত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রবীণ ও নবীনের সমন্বয়ে হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি এ মন্তব্য করেন।
সংরক্ষিত আসনে নির্বাচনশেষ দিনে ইসিতে মনোনয়ন জমা দিচ্ছেন জোট মনোনীত প্রার্থীরাত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ মঙ্গলবার (২১ এপ্রিল)। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বিকেল পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
চূড়ান্ত হওয়ার পর মনোনয়ন নিলেন বিএনপির ৭ প্রার্থীজাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির ঘোষিত সাতজন প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এনআইডি ডিজিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলিনির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ইসির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
সংরক্ষিত নারী আসনে ইসির মনোনয়ন নিলেন আরও ৬৯ জনত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চতুর্থ দিনে আরও ৬৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে তাঁরা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ নিয়ে গত চার দিনে ২৬৮ জন প্রার্থী নির্বাচন কমিশন (ইসি) থেকে ফরম সংগ্রহ করলেন।
সংরক্ষিত নারী আসনে ইসির মনোনয়ন নিলেন আরও ৭৪ জনত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তৃতীয় দিনে আরও ৭৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার (১২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে তাঁরা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ নিয়ে গত তিন দিনে ১৯৯ জন প্রার্থী নির্বাচন কমিশন (ইসি) থেকে ফরম সংগ্রহ করলেন।
স্থানীয় নির্বাচন আটকা ৪ কারণে, ডিসেম্বরে করার চিন্তাস্থানীয় সরকার পর্যায়ে নির্বাচনের আলোচনা হলেও এখনই হচ্ছে না। সরকার আগামী নভেম্বর-ডিসেম্বরে এই নির্বাচন করার পরিকল্পনা করছে। সংশ্লিষ্টরা বলছেন, চার কারণে সহসা হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন।
হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ ১৪ মেআগামী মাসে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১২ এপ্রিল) ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরীর সইয়ে এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
সংরক্ষিত নারী আসনে প্রথম দিনেই মনোনয়নপত্র নিলেন ৫২ প্রার্থীত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রথম দিনেই ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁরা।