আচরণবিধি লঙ্ঘনে কর্মীর দায় বর্তাবে প্রার্থীর ওপরআগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। এসময় কর্মীরা আচরণবিধি লঙ্ঘন করলে তার দায় সংশ্লিষ্ট প্রার্থীর ওপরই বর্তাবে। ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এই হুঁশিয়ারি দিয়েছেন।
কুমিল্লা-৪ আসনে বিএনপির মঞ্জুরুলের রিট খারিজঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। কিন্তু কমিশন বা ইসির দেওয়া সিদ্ধান্তই বহাল রেখে রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
প্রতীক পেয়ে রুমিন বললেন, হাঁস চোরকে ছাড়ি নাইত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তাঁর পছন্দের ‘হাঁস’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর হাতে এই প্রতীক বরাদ্দে চিঠি তুলে দেওয়া হয়।
পছন্দের প্রতীক পেলেন তাসনিম জারাত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা নিজের পছন্দের প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাঁকে ‘ফুটবল’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
ইসি কীভাবে প্রতীক বরাদ্দ দেয়, প্রচার শুরু কালত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে বুধবার (২১ জানুয়ারি)। এরপর আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচার চালাতে পারবেন।
কৌশলে নিয়ম লঙ্ঘন প্রার্থীদের, অবশেষে ভাঙল ইসির শীতনিদ্রাসাভার থানা স্ট্যান্ড সংলগ্ন সামসুদ্দিন মার্কেট। জুতার দোকানের সামনে লিফলেট দিচ্ছেন হাস্যোজ্জ্বল নারী। নিজের নাম উল্লেখ করে বলছেন, আমি এমপি পদপ্রার্থী। এই প্রথম এমন কেউ লিফলেট নিয়ে এলেন, নাকি?
পোস্টাল ভোটে সফল হলে দেশের নাম উজ্জ্বল হয়ে থাকবে: সিইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের দেওয়া পোস্টাল ভোট সফলভাবে সম্পূর্ণ হলে বাংলাদেশের নাম সারা দুনিয়ায় উজ্জ্বল হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
হাসনাতের আসনে বিএনপির মঞ্জুরুলের ভাগ্য নির্ধারণ বুধবারনির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। এই রিটের শুনানি হবে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠিজামায়াতের আমিরসহ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ৭ জন নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি এ-সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের সিদ্ধান্তে বিতর্ক সত্ত্বেও সন্তুষ্ট ইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে চলা আপিল শুনানিতে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশনের (ইসি) অবস্থান নিয়ে কোনো কোনো রাজনৈতিক দল প্রশ্ন তুলেছে।
ইসির আশ্বাসে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি স্থগিতনির্বাচন কমিশনের (ইসি) আশ্বাসে ঘেরাও কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ ঘোষণা দেন।
এনসিপির ২ প্রার্থীকে শোকজ করায় আসিফের ক্ষোভজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে দলটি। শোকজের ঘটনা নির্বাচন কমিশনের (ইসি) দ্বিমুখী আচরণ ও পক্ষপাতিত্ব হিসেবে অভিহিত করে অবিলম্বে এই শোকজ নোটিশ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
বিএনপির চাপে দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দিচ্ছে ইসি: এনসিপিনির্বাচন কমিশন (ইসি) বিএনপির চাপে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের নির্বাচনের সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
ইসির আপিল শুনানি: কপাল পুড়ল দেড় শতাধিক প্রার্থীরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির ৯ দিনের শুনানিতে ৪১৪ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেলেও, বাতিল হয়েছে দেড় শতাধিক প্রার্থী।
নির্বাচন, কমিশন ও বিপ্লবের রূপান্তর: একটি অস্বস্তিকর সময়ের নোটএকটি নির্বাচন কেবল ভোটের দিন নয়। একটি নির্বাচন আসলে রাষ্ট্রের আত্মবিশ্বাসের পরীক্ষা। এই মুহূর্তে বাংলাদেশ সেই পরীক্ষার মাঝখানে দাঁড়িয়ে আছে। আর পরীক্ষকের নাম-নির্বাচন কমিশন। গত কয়েক দিনে যা ঘটছে, তা বিচ্ছিন্ন কিছু ঘটনা নয়। এগুলো একটি প্রবণতা। এগুলো একটি বিপদের ইঙ্গিত।
দাবি আদায় না হওয়া পর্যন্ত ইসির সামনে অবস্থানের ঘোষণা ছাত্রদলেরদাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান কর্মসূচিতে দুপুরের দিকে এমন ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
দ্বিতীয় দিনের মতো ইসির সামনে অবস্থান কর্মসূচিতে ছাত্রদলপোস্টাল ব্যালট নিয়ে ‘পক্ষপাতিত্ব’ বন্ধ করাসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা থেকে সংগঠনটি এই কর্মসূচি শুরু করে।