গ্রামীণ উন্নয়ন ও বিশুদ্ধ পানি ব্যবস্থাপনায় আইএফএডির সহযোগিতা চায় সরকারগ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি)-এর কার্যকর সহযোগিতা প্রত্যাশা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ করে গ্রামীণ এলাকায় বিশুদ্ধ পানি ব্যবস্থাপনা উন্নয়নে সংস্থাটির সহায়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাজশাহী-১হেরোইনের অভিশাপ আর পানিশূন্য পাতাল, দুই সংকটের স্থায়ী সমাধান চান ভোটাররাগোদাগাড়ী সীমান্ত দিয়ে বানের পানির মতো হেরোইন দেশে প্রবেশ করছে বলে অভিযোগ স্থানীয়দের। এই অবৈধ কারবারে যুক্ত হয়ে অনেকেই রাতারাতি বিপুল সম্পদের মালিক বা ‘আঙুল ফুলে কলাগাছ’ হলেও সাধারণ মানুষের জীবন বিষিয়ে উঠেছে।
পাহাড়ের ৫ লাখ ভোটারের প্রধান সংকট ‘সুপেয় পানি’রাঙ্গামাটির পাহাড়ী জনগোষ্ঠীর মানুষের কাছে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ‘সুপেয় ও নিরাপদ পানি’। গ্রীষ্ম কিংবা বর্ষা—সব ঋতুতেই পাহাড়ের জনপদগুলোতে পানির সংকট প্রকট আকার ধারণ করে। দীর্ঘ চার দশক ধরে প্রতিটি নির্বাচনের আগে প্রার্থীরা এই সংকট নিরসনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এর কোনো স্থায়ী সমাধান মেলেনি।
চাঁদাবাজি কীভাবে বন্ধ করবেন, শিক্ষার্থীর প্রশ্নে যা বললেন তারেক রহমানকীভাবে চাঁদাবাজি বন্ধ করবেন—এমন এক প্রশ্নের উত্তরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই সমস্যা বিভিন্নভাবে সমাজে ছড়িয়ে আছে। আমরা যে রাতারাতি সবকিছু করতে পারব তা নয়। সরকারের কাছ থেকে যদি বার্তা যায় যে করাপশন টলারেট করা হবে না, তখন স্বাভাবিকভাবে এ সমস্যা অন্তত ২০-৩০ শতাংশ কমে যাবে।
জিয়াউর রহমানের চীন নীতি ও বাংলাদেশের কৌশলগত পুনর্গঠনস্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেকটাই ভারত এবং সোভিয়েত ইউনিয়ন দ্বারা প্রভাবিত ছিল। জিয়াউর রহমান বাংলাদেশের কূটনৈতিক ব্যবস্থাকে আরও প্রসারিত করেন এবং অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার ইতিবাচক প্রচেষ্টা হাতে নেন।
সাড়ে ৪ কোটি টাকার শোধনাগার দুই মাস পর বন্ধ, বিশুদ্ধ পানি সংকটে ৬০০ পরিবারগাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় দেড় বছর আগে একটি পানি শোধনাগার নির্মাণ করা হলেও মাত্র দুই মাস পানি সরবরাহের পর তা বন্ধ হয়ে গেছে। এতে বিশুদ্ধ পানি সংকটে পড়েছেন ৬০০ পরিবারের অন্তত ২ হাজার মানুষ। এ অবস্থার জন্য পৌর কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন পৌরবাসী।
স্ট্রিম নাগরিক সংলাপউপকূলের মানুষের জন্য ক্লাইমেট জাস্টিস নিশ্চিত করার দাবিঢাকা শহরে ফ্লাশের কাজে যে পানি ব্যবহার করা হয়, উপকূলের মানুষ তার চেয়ে হাজার গুণ খারাপ পানি পান করছে বলে মন্তব্য করেছেন হেলভেটাস বাংলাদেশের হেড অব প্রোগ্রামস মাহমুদুল হাসান।
নাগরিক সংলাপে পার্থ হাফেজ শেখউপকূলে দীর্ঘমেয়াদী জলবায়ু সহিষ্ণু ব্যবস্থার দিকে নজর দিতে হবেনির্বাচনী ইশতেহারে সুপেয় পানি ও স্যানিটেশনের প্রতিশ্রুতি থাকার চেয়ে ক্ষমতায় গিয়ে তা বাস্তবায়ন করা বেশি জরুরি বলে মন্তব্য করেছেন ওয়াটারএইড বাংলাদেশের পরিচালক পার্থ হাফেজ শেখ।
গঙ্গা চুক্তি নবায়নে বাংলাদেশ-ভারত আলোচনা শুরুগঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি নবায়ন করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এর অংশ হিসেবে উভয় দেশের উদ্যোগে যৌথ পানি পর্যবেক্ষণ শুরু হয়েছে। ৩০ বছর মেয়াদী গঙ্গা চুক্তি চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে।
পাবলিক প্লেসে এক বছরের মধ্যে বিনামূল্যে বিশুদ্ধ পানি নিশ্চিতের নির্দেশ হাইকোর্টেরসংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী নিরাপদ ও বিশুদ্ধ পানি পাওয়াকে দেশের প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে (পাবলিক প্লেস) নাগরিকদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে।
প্রচন্ড শীতে বাজি ধরে ১০০ বার ডুব দিয়ে কৃষকের মৃত্যুমাত্র ৫০০ টাকার বাজি ধরে খালের হিমশীতল পানিতে টানা ১০০ ডুব দিয়ে প্রাণ হারিয়েছেন বাবুল মোল্লা (৪৫) নামের এক কৃষক। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাবুল মোল্লা ওই এলাকার মোল্লাবাড়ি নিবাসী আনসার মোল্লার ছেলে।
ভবিষ্যতের ঢাকা পূর্বাচলের পানি পরিকল্পনা কী: মোহাম্মদ এজাজঢাকা স্ট্রিম আয়োজিত জাতীয় পর্যায়ে ‘জলবায়ু সহনশীল পানি, স্যানিটেশন এবং হাইজিন’ বিষয়ক গোল টেবিল বৈঠকে মোহাম্মদ এজাজ, প্রশাসক, ঢাকা উত্তর সিটি করপোরেশন।
মানুষকে যদি আপন মনে না করি তাহলে কিছুই হবে না: অ্যাডভোকেট ফাইয়াজউদ্দিন আহমদজাতীয় পর্যায়ে ‘জলবায়ু সহনশীল পানি, স্যানিটেশন এবং হাইজিন’ বিষয়ক গোল টেবিল বৈঠকে অ্যাডভোকেট ফাইয়াজউদ্দিন আহমদ, পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি লিড, ওয়াটারএইড বাংলাদেশ।
দুর্যোগে কমিউনিজমই কেন শেষ ভরসাআক্ষরিক অর্থেই তেহরান শহরের পানি ফুরিয়ে যাবে। তেহরান একা নয়। ইরানের বেশির ভাগ অংশই দ্রুতগতিতে চরম পানি সংকটের দিকে ধাবিত হচ্ছে।
ঢাকা স্ট্রিমে গোলটেবিলমেগা প্রকল্প থেকে উন্নয়নের দৃষ্টি ফেরাতে হবে মৌলিক চাহিদায়আলোচনায় উপকূলীয় অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম ও বরেন্দ্র অঞ্চলের প্রসঙ্গ টেনে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘সেখানকার মানুষের কাছে যখন খাবার পানি পৌঁছায় না, তখন হাজার কোটি টাকার ব্রিজ বা রাস্তা নির্মাণ নৈতিকতার প্রশ্নে টেকে না।’
উত্তর-পশ্চিমাঞ্চল ও চট্টগ্রামের কিছু এলাকাকে সংকটাপন্ন ঘোষণা, ভূগর্ভস্থ পানি তোলায় নিষেধাজ্ঞাউত্তর-পশ্চিমাঞ্চল ও চট্টগ্রামের কয়েকটি এলাকা পানি সংকটাপন্ন অঞ্চল হিসেবে ঘোষণা করেছে সরকার। পানি ব্যবস্থাপনা ও ভূগর্ভস্থ জলাধার রক্ষায় অনুসন্ধান ও জরিপের ভিত্তিতে গত ২৮ অক্টোবর এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
পাকিস্তানের উজানে বাঁধের ঘোষণা আফগানিস্তানেরভারতের পর আফগানিস্তানও এবার পাকিস্তানের নদীর পানি প্রবাহ ‘নিয়ন্ত্রণ’ করতে যাচ্ছে। রাশিয়ান সংবাদ সংস্থা আরটির প্রতিবেদন অনুযায়ী, তালেবান সরকার কুনার নদীর উপর দ্রুত একটি বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছে। ডুরান্ড লাইনে দুই প্রতিবেশী দেশের বাড়তে থাকা সামরিক উত্তেজনার মধ্যেই আফগানিস্তান এই পদক্ষেপ নিল।